বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

তরুণদের অনুপ্রেরণা ও অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম ‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসর বসছে আগামীকাল শুক্রবার (২৭ নভেম্বর)। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে দিনব্যাপী এই আয়োজনে জীবনের সাফল্য, ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানোর গল্প শোনাবেন দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, উদ্যোক্তা ও পেশাজীবীরা। এবারের আসরে বিশেষ আকর্ষণ হিসেবে দর্শকদের সঙ্গে কথা বলবেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও অভিনেতা তৌসিফ মাহবুব। আর দিনব্যাপী আলোচনা শেষে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’।

এবারের আসরে বক্তা হিসেবে থাকছেন দেশের বিভিন্ন খাতের শীর্ষ করপোরেট নির্বাহীরা। তাঁদের মধ্যে রয়েছেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া ইয়াসমিন, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী হোসাইন এবং ওয়ান ব্যাংকের সিইও মুহিত রহমান। আরও বক্তব্য দেবেন একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা, লংকাবাংলা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির এবং ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। এ ছাড়া প্রথমবারের মতো এই মঞ্চে বক্তব্য রাখবেন ইউনাইটেড আইগ্যাস এলপিজির প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওর্তাচ।

আয়োজনটির অন্যতম বিশেষত্ব হলো, এখানে বক্তারা কেবল সাফল্যের গল্পই নয়, বরং জীবনের কঠিন সময়, ভুল সিদ্ধান্ত ও প্রতিকূলতা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। ফলে ক্যারিয়ার নিয়ে সচেতন শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা কিংবা পেশাগত জীবনে নতুন দিশা খোঁজা তরুণরা প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের কাছ থেকে সরাসরি শেখার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন। মূল মঞ্চের আয়োজনের পাশাপাশি দিনব্যাপী থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড স্টল, যেখানে দর্শনার্থীরা সরাসরি প্রতিষ্ঠানগুলোর পণ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

নয় বছর আগে ছোট পরিসরে শুরু হওয়া এই আয়োজন সময়ের পরিক্রমায় তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আয়োজকদের তথ্যমতে, আগের নয়টি আসরে সরাসরি অংশ নিয়েছেন সাড়ে ২১ হাজারের বেশি মানুষ। এসব আসর ঘিরে তৈরি হওয়া দেড় হাজারের বেশি কনটেন্টের অনলাইন ভিউ ও এনগেজমেন্ট ছাড়িয়েছে ১০ কোটি।

সম্পর্কিত

নিরাপত্তা সহযোগিতা জোরদারে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক ০১’ সম্পন্ন

‘রাইজ অ্যাবাভ অল’-এর ১০ বছরের ইতিহাসে প্রথমবার এক মঞ্চে ৫ তুর্কি শীর্ষ নির্বাহী

বরাবরের মতো এবারও ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’ আয়োজন করছে ডন সামদানী ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি। অনুষ্ঠানের টাইটেল স্পনসর মাস্টারকার্ড, পাওয়ার্ড বাই স্পনসর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ইন অ্যাসোসিয়েশন উইথ হিসেবে রয়েছে ফিট এলিগেন্স। এ ছাড়া এনার্জি পার্টনার ইউনাইটেড আইগ্যাস, স্ট্র্যাটেজিক পার্টনার স্বপ্ন এবং মিউজিক্যাল পার্টনার বাটা। কো-স্পনসর হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড হেলথকেয়ার, পোলার আইসক্রিম, কুল, অ্যাকোয়া পেইন্টস, এসএমসি প্লাস, অপো ও শেলটেক।

পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে টার্কিশ এয়ারলাইনস, এলিট স্টিল, কোকা-কোলা, কেএফসি, ফুডি, চেরি, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, চ্যানেল আই, ড্যান কেক, ফ্রেশ, বোম্বে সুইটস, আমা কফি, সেনোরা, ডেটল, ব্লুচিজ, তাবাক কফি, ইশো, টিকিফাই, আইস টুডে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট, শাটার লেন্স, এলিট ফোর্স ও লিংক থ্রি। দশ বছরের পথচলায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকদের প্রত্যাশা, এবারের আসর তরুণদের নতুনভাবে ভাবতে এবং প্রতিকূলতা জয় করে নিজেদের সম্ভাবনাকে আরও বড় পরিসরে মেলে ধরতে অনুপ্রাণিত

করবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বন্যায় ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ
বাংলাদেশ

বন্যায় ১৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ

২৩ আগস্ট ২০২৪
আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার
অর্থনীতি

আওয়ামী সরকারের ঋণ: পাঁচ মাসে ২০৪ কোটি ডলার পরিশোধ করলো বর্তমান সরকার

৯ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬
0

0

জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

ফের বিচ্ছেদের পথে হাঁটলেন সংগীতশিল্পী ন্যান্সি, স্বামী মেহেদীর সঙ্গে পথচলার ইতি

ফের বিচ্ছেদের পথে হাঁটলেন সংগীতশিল্পী ন্যান্সি, স্বামী মেহেদীর সঙ্গে পথচলার ইতি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

নিরাপত্তা সহযোগিতা জোরদারে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক ০১’ সম্পন্ন

নিরাপত্তা সহযোগিতা জোরদারে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক ০১’ সম্পন্ন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

‘রাইজ অ্যাবাভ অল’-এর দশম আসরে মঞ্চ মাতাবেন সাবিলা-তৌসিফ

২৬ নভেম্বর ২০২৬
জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

জার্মানিজুড়ে শত শত স্কুলে বোমা হামলার হুমকি: চরম আতঙ্ক, নেপথ্যের হোতাদের খুঁজছে পুলিশ

২৫ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.