বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

উত্তাল ঢাকা, ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ জুলাই ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
উত্তাল ঢাকা, ছাত্রলীগ-শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পাল্টা ধাওয়া চলছে। সোমবার বিকেল ৩টার পর এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। দুইপক্ষ একে অপরের দিকে ইট–পাটকেল নিক্ষেপ করছে।

এ ঘটনায় আহত অন্তত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন, মাহমুদুল হাসান (২৩), একুশে হলের ইয়াকুব (২১), শহিদুল্লাহ হলের রাকিব (২৪) ও মাসুদ (২৩)। বিজয় একাত্তর হলের সামনে মাথায় ইট পাটকেল ও লাঠির আঘাতে আহত হয়েছে তাঁরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টার দা সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নিয়েছেন। তার কিছুটা দূরে বিজয় একাত্তর হলের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। কিছুক্ষণ পরপর এক পক্ষের শিক্ষার্থীরা অপরপক্ষকে ধাওয়া দিচ্ছেন।

দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া

এই সংঘাতের সূচনা হয়েছে বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রবেশ করা নিয়ে। তাঁদেরকে বাধা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে আশপাশের হলের ছাত্রলীগ নেতাকর্মীরা একজোট হয়ে সংঘর্ষে যোগ দিয়েছেন৷

আন্দোলনকারী শিক্ষার্থীরা বিজয় একাত্তর হলের ফটকের প্রহরীদের বসার কক্ষের জানালার কাচ ভাঙচুর করেছেন৷

সংঘর্ষ হয়েছে উপাচার্যের বাসভবনের সামনের সড়কেও। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেন। অপর দিকে মলচত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানেও দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইট–পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

সম্পর্কিত

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, নেতৃত্বে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

রাজু ভাস্কর্য এলাকা দখল করে রেখেছেন শিক্ষার্থীরা

সোমবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে সরেজমিনে রাজু ভাস্কর্য এলাকায় দেখা যায়, চলমান ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের একদফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।

ইডেনের শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে মারধরের অভিযোগ,

রাজধানীর ইডেন কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি শাহিনুর সুমি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভে যেতে ইডেন কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগ বাধা দেয় এবং মারধর করে। এতে সুমি আহত হন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দিতে ইডেন কলেজের শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী ইডেন কলেজের শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেন এবং মারধর করেন। এতে সুমিসহ কয়েকজন আহত হন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ট্যাগ: কোটা সংস্কারছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়লিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

Ship-breaking
বাংলাদেশ

জাহাজ কাটার সময় শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, আহত ৬ জন

৭ সেপ্টেম্বর ২০২৪
স্কয়ার, বেক্সিমকো, এসকেএফ ও একমিসহ শীর্ষ কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বাজার সম্প্রসারণ
অর্থনীতি

স্কয়ার, বেক্সিমকো, এসকেএফ ও একমিসহ শীর্ষ কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে বাজার সম্প্রসারণ

১৬ আগস্ট ২০২৬

সর্বশেষ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত ট্রাম্প

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

৪ নভেম্বর ২০২৬
সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

৪ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.