শনিবার, আগস্ট ৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে গেলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে দেশটি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২১ নভেম্বর ২০২৪
in আন্তর্জাতিক
A A
0
নেদারল্যান্ডসে গেলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে দেশটি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

বিশ্বের ১২৪টি দেশ এই আদালতের সদস্য। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাহলে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব— তাদের দেশে যাওয়া অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের হাতে তুলে দেওয়া। তবে তারা আদালতের এই রায় কার্যকর করবে নাকি করবে না সেটি নিজস্ব ব্যাপার।

অবশ্য নেদারল্যান্ডস ইতিমধ্যে জানিয়েছে, যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু ও তার সঙ্গী গ্যালান্ট যদি তাদের দেশে আসে তাহলে তাদের গ্রেপ্তার করা হবে।

ডাচ বার্তাসংস্থা এএনপিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাস্পার ভেল্ডকাম্প জানিয়েছেন, যদি প্রয়োজন হয় তাহলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ব্যক্তিকে গ্রেপ্তারে নিজস্ব কোনো সক্ষমতা আইসিসির নেই। ফলে এই আদালত সদস্য দেশগুলোর ওপর নির্ভরশীল।

ফিলিস্তিনের গাজায় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করার অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। বিবৃতিতে তারা বলেছে, “২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ২০ মে পর্যন্ত মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ করায় বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “নেতানিয়াহু এবং গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে ও জেনেশুনে গাজার বেসামরিক মানুষকে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র— যেমন খাবার, পানি, ওষুধ, চিকিৎসা সেবা, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত করেছেন এমন অভিযোগ বিশ্বাসের যথেষ্ট কারণ রয়েছে।”

সম্পর্কিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে: সার্জিও গর

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

এছাড়া ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। যদিও গত জুলাইয়ে দেইফকে হত্যার দাবি জানায় ইসরায়েল।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগ: গ্রেপ্তারনেতানিয়াহুকেনেদারল্যান্ডলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আফ্রিকায় বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব
আন্তর্জাতিক

আফ্রিকায় বাংলাদেশি দূতদের যে বার্তা দিলেন পররাষ্ট্র সচিব

১৬ নভেম্বর ২০২৪
ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপের বিভিন্ন দেশ: শামা ওবায়েদ
অর্থনীতি

ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপের বিভিন্ন দেশ: শামা ওবায়েদ

২৭ জুলাই ২০২৬

সর্বশেষ

মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
0

0

ব্যাংক এশিয়ায় ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার হলেন আরিফুল বারী

ব্যাংক এশিয়ায় ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার হলেন আরিফুল বারী

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
0

0

রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
0

0

অতীতের অপরিকল্পিত কর্মকাণ্ড ও বিশেষ মহলকে সুবিধা দেওয়ার খেসারত দিচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

অতীতের অপরিকল্পিত কর্মকাণ্ড ও বিশেষ মহলকে সুবিধা দেওয়ার খেসারত দিচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেঘনা ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

৮ আগস্ট ২০২৬
ব্যাংক এশিয়ায় ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার হলেন আরিফুল বারী

ব্যাংক এশিয়ায় ডিএমডি ও চিফ ক্রেডিট অফিসার হলেন আরিফুল বারী

৮ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.