রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ ডিসেম্বর ২০২৪
in আন্তর্জাতিক, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
সীমান্ত বন্ধ হওয়ার গুজব, তড়িঘড়ি ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশিরা

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সীমান্ত চেকপোস্ট প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত বাংলাদেশে প্রবেশ করেছেন রাধারাণী মণ্ডল। বাংলাদেশি এই নারী ও স্কুল শিক্ষিকা ভারতে তার এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা, সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি-ধামকিসহ কিছু গুজব শোনার পর দ্রুত দেশে ফিরে এসেছেন তিনি।

রাধারাণী মণ্ডলের মতো অনেক বাংলাদেশি যারা বিভিন্ন কাজে ভারতে গিয়েছিলেন তারা তড়িঘড়ি করে ফিরে আসছেন। তাদের বেশিরভাগই শুনেছেন ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেবে ভারতীয় উগ্রবাদীরা। এ কারণে সীমান্তে ফিরতি বাংলাদেশিদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ফরিদপুরের বাসিন্দা রাধারাণী গত ২২ নভেম্বর ভারতে আত্মীয়ের বাড়িতে যান। এর তিনদিন পর বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসকে দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর ভারতে এ নিয়ে ব্যাপক মাতামাতি শুরু হয়। হিন্দুত্ববাদী দলগুলো সীমান্ত বন্ধ করে দেওয়াসহ বিভিন্ন হুমকি দেয়। এসব শুনেই তিনি দ্রুত আবার বাংলাদেশে ফিরে এসেছেন।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক মুখপাত্র জানিয়েছেন, সীমান্ত বন্ধ করার সব তথ্য ‘ভিত্তিহীন গুজব’। তিনি বলেছেন, “যাদের বৈধ কাগজপত্র আছে তাদের জন্য সীমান্ত খোলা আছে। তবে যারা অনুপ্রবেশের চেষ্টা চালাবে তাদের আটকে দেওয়া হবে।”

চট্টগ্রাম থেকে ভারতে যাওয়া সুকুমার টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন. “আমি গত সপ্তাহে হাবরায় যাই আমার অসুস্থ ভাইকে দেখতে। আমার পরিবার চট্টগ্রামে আছে। সেখানে পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে। এসবের মধ্যেই আমাকে ভারতে যেতে হয়েছে।”

কলকাতা থেকে ৮০ কিলোমিটার দূরের পেট্রাপোল বন্দরের বাংলাদেশ-ভারত সীমান্ত এখন বেশ ব্যস্ত। এই সীমান্ত দিয়ে শত শত বাংলাদেশি দেশে ফিরছেন। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতীয়রা নিজ দেশে যাচ্ছেন।

ব্যবসা ও ভ্রমণের কাজে ভারতে যাওয়া তরুণদের একটি দলও জানিয়েছেন, তারা সীমান্ত বন্ধ করার হুমকি শোনার পর দেশে ফিরে আসছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ: গুজববাংলাদেশিরাভারত থেকে দেশেলিডসীমান্ত বন্ধ
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অশ্রুসিক্ত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা
বাংলাদেশ

অশ্রুসিক্ত বিডিআর সদস্য ও তাদের স্বজনরা

২৩ জানুয়ারি ২০২৫
বিএনপির প্রতি জনসমর্থন দেখে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে
বাংলাদেশ

বিএনপির প্রতি জনসমর্থন দেখে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে

১৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.