সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত বেড়ে ৯৪

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত বেড়ে ৯৪

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় চিডোর তাণ্ডবে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। এছাড়া গত সপ্তাহের এই ঝড়ে দেশটিতে হাজার হাজার বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রোববার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আফ্রিকার মূল ভূখণ্ডে আঘাত হানার আগে ফরাসি দ্বীপপুঞ্জ মায়োতে আঘাত হানে ঘূর্ণিঝড় চিডো। সেখানে ৩৫ জনের বেশি মানুষ নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। মায়োতে আঘাত হানার পর এই ঝড় মোজাম্বিকে তাণ্ডব চালায়। এতে দেশটিতে ১১ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, সাগর থেকে ঝড়টি মোজাম্বিকে ওঠে আসার পর দেশের উত্তরাঞ্চলের কাবো ডেলগাডো প্রদেশে ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে তাণ্ডব চালায়। এই ঝড়ের ফলে ওই অঞ্চলে একদিনে ২৫০ মিলিমিটার (১০ ইঞ্চি) বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

সম্পর্কিত

সাংবাদিকদের প্রেস পাস বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করবে তিন গণমাধ্যম

হিউম্যানয়েড রোবট: বছরে বিক্রি ৭ হাজার

উত্তর মোজাম্বিকের ওই অঞ্চলটিতে নিয়মিত গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। দীর্ঘদিন ধরে ইসলামপন্থী স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় বিধ্বস্ত অঞ্চলটিতে ঝড়ের তাণ্ডব নতুন করে বিপর্যয় তৈরি করেছে।

ঝড়ের তাণ্ডবে মোজাম্বিকে ৫ লাখ থেকে ৬ লাখ ২০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়ছ্নে। বিশেষজ্ঞরা বলছেন, মানব-সৃষ্ট জলবায়ু সংকটের কারণে মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর প্রভাব তীব্র হয়েছে। এই ঝড়টির কেন্দ্র ছিল কাবো ডেলগাডো অঞ্চল।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের তোলা ছবিতে দেখা যায়, ঝড়ে বিধ্বস্ত মোজাম্বিকের মেকুফি জেলার একটি মসজিদের ছাদ উড়ে গেছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ফ্রেলিমোর প্রেসিডেন্ট প্রার্থী ড্যানিয়েল চ্যাপো রোববার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

দেশটিতে গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির মাধ্যমে তিনি জয় পেয়েছেন বলে নিন্দা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এই নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে বিরোধীরা। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনে চ্যাপোর জয়ের বিরুদ্ধে বিক্ষোভে কমপক্ষে ১৩০ জন নিহত হয়েছেন।

আগামীকালের (সোমবার) মধ্যে দেশটির সাংবিধানিক পরিষদের নির্বাচনী ফলাফল অনুমোদন করার কথা রয়েছে। এই ফল অনুমোদন পেলে আগামী ১৫ জানুয়ারি মোজাম্বিকের প্রেসিডেন্টের শপথ নেবেন চ্যাপো। ঝড়ে বিধ্বস্ত অঞ্চলের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য দেশের নাগরিকদের খাদ্য ও পোশাক দান করার আহ্বান জানিয়েছেন তিনি। বিরোধীদের বিক্ষোভ-প্রতিবাদ ঘিরে রাজনৈতিক সহিংসতার মাঝে ঘূর্ণিঝড়ের আঘাত দেশটিতে ভয়াবহ সংকট তৈরি করেছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

ট্যাগ: ঘূর্ণিঝড়চিডোর আঘাতনিহতমোজাম্বিক
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

জাপানে টানা দ্বিতীয় মাসে হাজার ছাড়াল দেউলিয়া প্রতিষ্ঠান
আন্তর্জাতিক

জাপানে টানা দ্বিতীয় মাসে হাজার ছাড়াল দেউলিয়া প্রতিষ্ঠান

১১ আগস্ট ২০২৬
হরমুজ খোলার আশায় তিন সপ্তাহের সর্বনিম্নে তেলের দাম, সতর্কবার্তা ট্রাম্পের
অর্থনীতি

হরমুজ খোলার আশায় তিন সপ্তাহের সর্বনিম্নে তেলের দাম, সতর্কবার্তা ট্রাম্পের

৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

রুপির বিপরীতে টাকার উত্থান

রুপির বিপরীতে টাকার উত্থান

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

বাংলাদেশে এলএনজি খাতে যুক্তরাষ্ট্র-চীনের পর রাশিয়ার আগ্রহ

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

প্রাইমারি টেক্সটাইল শিল্পে জরুরি নীতি সহায়তা চান মিল মালিকরা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

ডিএসই সূচক বাড়ল ৬০ পয়েন্ট, লেনদেন এক মাসের সর্বোচ্চ

২১ সেপ্টেম্বর ২০২৬
রুপির বিপরীতে টাকার উত্থান

রুপির বিপরীতে টাকার উত্থান

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.