বুধবার, আগস্ট ২৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ২২৪, নিখোঁজ ২৭০০

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ২২৪, নিখোঁজ ২৭০০

ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খুঁজছেন মানুষ। কোথাও চলছে ভারী যন্ত্র দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজ, কোথাও খালি হাতে উদ্ধারের চেষ্টা। সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ। কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ।৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, মৃত অন্তত ১১১

সোমবার ভোরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশটির পশ্চিমাঞ্চল। কয়েক মুহূর্তের তীব্র কম্পনে ধসে পড়ে বহু ভবন। ক্ষতিগ্রস্ত হয় যোগাযোগব্যবস্থা ও জরুরি সেবা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ক্যালি, কিবদো ও পেরেইরা শহর।

ভূমিকম্পের দ্বিতীয় দিনেও ধসে পড়া ভবনের স্তূপে চলছে উদ্ধার অভিযান। উদ্ধারকারীরা ভারী যন্ত্রপাতির পাশাপাশি প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে জীবিতদের সন্ধান করছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।বিধ্বংসী ভূমিকম্পে তছনছ কলম্বিয়া! মৃত বেড়ে 132, পাশে বিশ্ব

স্থানীয় কর্তৃপক্ষের হিসাবে, ভূমিকম্পে প্রায় ১ হাজার ৬০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুরোপুরি ধসে পড়েছে। নিখোঁজ স্বজনদের খুঁজে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন নাগরিক উদ্যোগে পরিচালিত ওয়েবসাইটে তথ্য প্রকাশ করছেন। নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় উদ্ধার ও শনাক্তকরণ প্রক্রিয়াও কঠিন হয়ে পড়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে চোকো প্রদেশ। কলম্বিয়ার অন্যতম দরিদ্র এ অঞ্চলে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। প্রদেশটির রাজধানী কিবদোর স্থানীয় কর্মকর্তা জেনি রিভাস জানিয়েছেন, ভূমিকম্পে শহরের সেবা খাত ও যোগাযোগব্যবস্থা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে উদ্ধারকাজের পাশাপাশি সেখানে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্পর্কিত

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

ছুটির দিনেও রোমে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার সেবা

পেরেইরার বাসিন্দা মোনিকা সানচেজ ভূমিকম্পের ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, ভূমিকম্পের সময় তার কারখানার ভেতরের একটি দেয়াল ধসে পড়ে। তিনি ও তার ১২ কর্মী কোনো রকমে শেষ মুহূর্তে ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

সানচেজ বলেন, মুহূর্তটি ছিল অত্যন্ত ভয়াবহ। মনে হচ্ছিল, চারপাশের পুরো শহরটাই যেন ধসে পড়ছে।

পেরেইরার আরেক বাসিন্দা ও ট্যাটু শিল্পী আন্দ্রেস হার্নান্দেজ জানান, ভূমিকম্পের পর থেকেই ভবন ধসে পড়ার আশঙ্কায় তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন। ভয়াবহ সেই মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি বলেন, দৃশ্যটি যেন সিনেমার মতো মনে হচ্ছিল। পিলার, কেবলসহ চারপাশের সবকিছু দুলছিল। নিজের পরিবার ও বন্ধুদের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি তৎপরতা জোরদার করেছে কলম্বিয়া সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার রাতে কিবদো সফর করেন প্রেসিডেন্ট আবেলর্দো দে লা এস্প্রিয়েলা। তিনি উদ্ধারকাজে প্রকৌশলী, বিশেষায়িত উদ্ধারকারী দল ও প্রশিক্ষিত কুকুর মোতায়েনের ঘোষণা দেন। পাশাপাশি সামরিক ও পুলিশ বাহিনীর সদস্যদেরও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যও সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। প্রেসিডেন্ট জানান, যেসব মানুষের ঘরবাড়ি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, সংস্কারকাজ চলাকালে তাদের ভাড়া সহায়তা দেওয়া হবে।

আন্তর্জাতিক অঙ্গন থেকেও সহায়তা আসতে শুরু করেছে। জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন, খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তার জন্য সাড়ে ১৫ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। লাতিন আমেরিকার অন্যান্য দেশও কলম্বিয়ার পাশে দাঁড়িয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে।

তবে উদ্ধারকারীদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সময়। ভূমিকম্পের পর প্রতিটি ঘণ্টা পেরিয়ে যাওয়ার সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসতে পারে। তাই নিখোঁজ ২ হাজার ৭০০ জনের সন্ধানে সর্বশক্তি দিয়ে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

কর্তৃপক্ষ বলছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব পেতে আরও সময় লাগবে। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ পৌঁছানো সম্ভব হলে হতাহতের প্রকৃত সংখ্যা এবং ক্ষয়ক্ষতির মাত্রা আরও স্পষ্ট হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমস, ১৬ আগস্টের কনসার্ট ঘিরে প্রবাসীদের তুমুল উন্মাদনা
আন্তর্জাতিক

এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমস, ১৬ আগস্টের কনসার্ট ঘিরে প্রবাসীদের তুমুল উন্মাদনা

১৪ আগস্ট ২০২৬
ইতালিতে নন-সিজনাল স্পন্সর ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের মানবিক সংকট
আন্তর্জাতিক

ইতালিতে নন-সিজনাল স্পন্সর ভিসাধারী বাংলাদেশি শ্রমিকদের মানবিক সংকট

১৬ আগস্ট ২০২৫

সর্বশেষ

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

বিদিশা সিদ্দিক গ্রেপ্তার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

দিনেশ ত্রিবেদীর বক্তব্য ও  বাংলাদেশের অবস্থান

দিনেশ ত্রিবেদীর বক্তব্য ও বাংলাদেশের অবস্থান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

দুই বছরে ঢাকা ওয়াসার এমডি সাতজন, আবারও নতুন এমডি

২৫ আগস্ট ২০২৬
সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

সিআইএর সতর্কতা উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরান যুদ্ধে ট্রাম্প

২৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.