সোমবার, জুন ২২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

ম্যানহাটনে গাড়িতে প্রবেশে টোল ৯ ডলার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ জানুয়ারি ২০২৫
in নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
ম্যানহাটনে গাড়িতে প্রবেশে টোল ৯ ডলার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্যস্ততম ম্যানহাটনের কেন্দ্রীয় এলাকায় প্রবেশের জন্য গাড়ির জন্য নতুন টোল নির্ধারণ করা হয়েছে। পিক আওয়ারে শহরের ব্যস্ততম অংশে প্রবেশ করতে ৯ ডলার দিতে হবে। তবে অফপিক আওয়ারে দিতে হবে ২ দশমিক ২৫ ডলার।

স্থানীয় সময় রোববার (৫ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়। নিউইয়র্ক প্রবেশের জন্য নতুন এ টোলকে ‘কনজেশন প্রাইসিং’ বলা হয়। শহরে যানজট কমানোর পাশাপাশি জনপরিবহন অবকাঠামোর উন্নয়নের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির চেয়ারম্যান এবং সিইও জান্নো লিবার সাংবাদিকদের বলেন, আমরা গত পাঁচ বছর ধরে এই বিষয়টি নিয়ে গবেষণা করছি। মাত্র পাঁচ মিনিটের জন্য ম্যানহাটনের মাঝখানে থাকলেই বোঝা যায় যে নিউইয়র্কে প্রকৃত যানজট সমস্যা রয়েছে।

ইজিপাস (E-ZPass) ব্যবহারকারীদের জন্য সপ্তাহের কার্যদিবসে সকাল ৫টা থেকে রাত ৯টা এবং সপ্তাহান্তে সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে ম্যানহাটনে প্রবেশ করতে ৯ ডলার দিতে হবে। অফ আওয়ারে এই টোল ২ দশমিক ২৫ ডলার।

সম্পর্কিত

নিউইয়র্কে কেলার উইলিয়মস ল্যান্ডমার্ক ২-এর বর্ণাঢ্য ঈদ উল-আযহার পুনর্মিলনী

নিউইয়র্কে ‘গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক’এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রোববার সকালে টোল কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরেও অনেক ড্রাইভার ক্যামেরাগুলোর উপস্থিতি সম্পর্কে সচেতন ছিলেন না, যা তাদের কাছ থেকে ৯ ডলার চার্জ করবে।

এই টোল ব্যবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ যানজট কমানোর সম্ভাবনায় আশাবাদী, আবার কেউ কেউ এটিকে অযৌক্তিক বলছেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, ‘এটি নিউইয়র্ক সিটিকে প্রতিযোগিতামূলক শহরগুলোর তুলনায় পিছিয়ে দেবে এবং ব্যবসাগুলো অন্যত্র সরে যাবে।’

নিউইয়র্ক ছাড়াও লন্ডন এবং স্টকহোমের মতো শহরগুলোতে কনজেশন প্রাইসিং চালু রয়েছে এবং সেগুলো সময়ের সঙ্গে জনপ্রিয়তা পেয়েছে। তবে এটি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো চালু করা হলো।

এই উদ্যোগ থেকে সংগৃহীত অর্থ শহরের জনপরিবহন ব্যবস্থার উন্নয়নে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। যদিও অনেকেই আশঙ্কা করছেন যে আগে যেমন অর্থের যথাযথ ব্যবহার হয়নি, তেমনই এবারও হতে পারে।

ট্যাগ: ৯ ডলারগাড়ি প্রবেশেম্যানহাটনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ব্রুকলিনে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নতুন নেতৃত্বের অভিষেক
নিউইয়র্ক

ব্রুকলিনে বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএ’র নতুন নেতৃত্বের অভিষেক

২৮ ডিসেম্বর ২০২৫
নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি
নিউইয়র্ক

নিউ ইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি

১৮ মার্চ ২০২৪

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হলো যোগ দিবস/২৬

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

মাজারের গোপন সিন্দুক এবং একজন ‘বেয়াদব’ ডিসির বিদায়!

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ জুন ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • সাফল্য
  • সারাদেশ
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

পিতৃ দিবস বা বাবা দিবস

২১ জুন ২০২৬
কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

২১ জুন ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.