বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ জানুয়ারি ২০২৫
in খেলা
Reading Time: 1 min read
A A
0
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার

সাদা বলে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সবমিলিয়ে তিনি ব্ল্যাক-ক্যাপসদের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ রান ও ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান করেছেন গাপটিল। ২০২২ সালের অক্টোবরে তিনি সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণায় আবেগতাড়িত হয়েছেন গাপটিল। তিনি বলেছেন, ‘কিশোর বয়স থেকে সবসময়ই আমার নিউজিল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন ছিল। আমি খুবই ভাগ্যবান ও গর্বিত যে নিজ দেশের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছি। দারুণ একটি দলের সঙ্গে সিলভার ফার্ন জার্সি গায়ে জড়ানোর স্মৃতি আমি চিরকাল মনে রাখব। আমি আমার সতীর্থ, কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষত মার্ক ও’ডনেলকে, যিনি অনূর্ধ্ব-১৯ লেভেলে আমাকে কোচিং করিয়েছেন এবং সমর্থন জুগিয়েছেন পরবর্তী ক্যারিয়ারেও।’

জীবনসঙ্গীনি স্ত্রী ও সন্তানদের ত্যাগের কথাও স্বীকার করেছেন ৩৮ বছর বয়সী গাপটিল, ‘আমার ম্যানেজার লিন ম্যাকগোল্ডরিকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। তার কাজ সবসময়ই ছিল পর্দার অন্তরালে। আমার স্ত্রী লরা এবং দুই সন্তান হার্লি ও টেডিকে ধন্যবাদ। লরা আমি ও আমার পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। প্রতিটি উত্থান-পতনে তুমি আমার সবচেয়ে বড় সমর্থক, মূল্যবান রত্ন ও পরামর্শক হয়ে ছিলে। যার জন্য আমি অনেক কৃতজ্ঞ। ক্রিকেটভক্তদেরও ধন্যবাদ, যারা নিউজিল্যান্ড ও বিশ্বজুড়ে বছরের পর বছর পাশে থেকেছেন।’

সম্পর্কিত

রাফিনিয়ার পারফেক্ট হ্যাটট্রিক, ১৭ বছরেও যা পারেননি মেসি

রোমে সিলেট স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গাপটিলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন পার্কে অভিষেক ওয়ানডেতেই করেছিলেন সেঞ্চুরি। একই বছর আইসিসি ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডেও তিনি জায়গা করে নেন। গাপটিল প্রথম ও একমাত্র কোনো কিউই ব্যাটার যিনি ওয়ানডে বিশ্বকাপে (২০১৫) এক ইনিংসে ডাবল সেঞ্চুরি করেন। ওয়েলিংটনে ক্যারিবীয়দের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২৩৭ রান করার রেকর্ড গড়েন গাপটিল। এ ছাড়া ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ এবং ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৮০ রানের অপরাজিত ইনিংস কিউইদের হয়ে ওয়ানডেতে সেরা চারটি ইনিংসের মধ্যে রয়েছে।

এ ছাড়া এমন আরও অনেক ইনিংস দর্শকমনে স্মরণীয় করে রাখবে গাপটিলকে। টি-টোয়েন্টিতেও দুটি হান্ড্রেড এবং ২০টি ফিফটি রয়েছে তার। ১২২ টি-টোয়েন্টিতে ১৩৫.৭০ স্ট্রাইকরেট ও ৩২ গড়ে ৩৫৩১ রান করেছেন। যা কোনো কিউই ব্যাটারের আন্তর্জাতিক ফর‌ম্যাটটিতে সর্বোচ্চ। এ ছাড়া গাপটিল ১৯৮ ওয়ানডেতে (১৮ সেঞ্চুরি ও ৩৯ ফিফটি) ৭৩৪৬ এবং ৪৭ টেস্টে (৩ সেঞ্চুরি ও ১৭ ফিফটি) ২৫৮৬ রান করেছেন।

ট্যাগ: আন্তর্জাতিকক্রিকেটকেনিউজিল্যান্ডবিধ্বংসী ব্যাটার
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রুদ্ধশ্বাস লড়াইয়ে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ
অন্যান্য

রুদ্ধশ্বাস লড়াইয়ে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

১০ মে ২০২৪
আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না
খেলা

আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না

১৪ জুন ২০২৪

সর্বশেষ

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি

২০২৭ সালের মধ্যে পুঁজিবাজারে আসবে ১০ ব্লু চিপ কোম্পানি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মজুদ থেকে আরও তেল ছাড়তে পারে যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় মজুদ থেকে আরও তেল ছাড়তে পারে যুক্তরাষ্ট্র

- ইউএসএ বাংলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

দেশ সেরা ব্যাংক র‍্যাংকিং: শীর্ষে ব্র্যাক, সিটি ও প্রাইম; বড় উত্থান পূবালী-যমুনার

২৪ সেপ্টেম্বর ২০২৬
জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

জেট ফুয়েলের দাম ৯০% বাড়লেও টিকিটের দাম বাড়াবে না কাতার এয়ারওয়েজ

২৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.