বুধবার, আগস্ট ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অন্যান্য

রুদ্ধশ্বাস লড়াইয়ে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ মে ২০২৪
in অন্যান্য, খেলা
Reading Time: 1 min read
A A
0
রুদ্ধশ্বাস লড়াইয়ে জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ

প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। সুযোগ ছিল লিড বাড়ানোর। সেই সুযোগ বেশ ভালোই কাজে লাগিয়েছে টাইগাররা। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৫ রান হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

চার ম্যাচের চারটিতে জয়ের পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার সুযোগ এখন বাংলাদেশের সামনে।

শুক্রবার (১০ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠান জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ব্যাটে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ। তবে এরপরই হয় ছন্দপতন। ১০১ রানের উদ্বোধনী জুটির পর ৪২ রানে ১০ উইকেট হারায় বাংলাদেশ।

সম্পর্কিত

বিশ্বকাপ হারলেও আর্জেন্টিনার প্রশংসায় তাপিয়া, ‘এটাই সর্বকালের সেরা দল’

জলবায়ু-সহনশীল উদ্যোগে আড়াই লাখের বেশি পরিবারকে সহায়তা দেবে পিকেএসএফ

এমন ব্যাটিং বিপর্যয়ে ১৯ ওভার ৪ বলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। তানজিদ তামিম ৩৭ বলে ৫২ ও ৩৪ বলে ৪১ রান করেন সৌম্য। জিম্বাবুয়ের পক্ষে লুক জঙ্গুয়ে নেন ৩টি উইকেট।

১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই ব্রায়ান বেনেটের উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর তাদিওয়ানাশে মারুমানিকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক সিকান্দার রাজা।

২৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে ১০ বলে ১৭ রান করা রাজাকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান।

দলীয় ৩২ রানে ১৩ বলে ১৪ রান করা মারুমানিকে সাজঘরে ফেরান সাকিব। এরপর ক্যাম্পবেল ও ক্লাইভ মাদান্দে হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ৫৭ রানে ১৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরে যান মাদান্দে।

এরপর ক্রিজে আসা রায়ান বার্লকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ক্যাম্পবেল। ৩৭ রানের জুটি গড়েন ম্যাচ জমিয়ে তোলেন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে ব্যাকফুটে ঠেলে দেন মোস্তাফিজুর রহমান। বার্ল ২০ বলে ১৯ ও লুক জঙ্গুয়ে ২ বলে ১ রান করে সাজঘরে ফিরে যান।

তবে একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ক্যাম্পবেল। তবে দলীয় ১০৩ রানে ২৭ বলে ৩১ রান করা ক্যাম্পবেলকে আউট করে জিম্বাবুয়েকে প্রায় ম্যাচ থেকে ছিটকে দেন সাকিব। তবে ফারাজ আকরাম ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে দলকে জয়ের পথেই রাখেন। তবে দলীয় ১২৮ রানে ১০ বলে ১১ রান করা ফারাজকে আউট করেন মোস্তাফিজ।

শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান প্রয়োজন হয় জিম্বাবুয়ের। শেষ ওভারে বোলিংয়ে আসেন সাকিব। প্রথম বলেই মাসাকাদজার ক্যাচ মিস করেন তানজিদ তামিম। দ্বিতীয় বল ডট দিলেও তৃতীয় বলে ছক্কা হাঁকান ব্লেসিং মুজারবানি।

চতুর্থ বলে মুজারবানিকে আউট করেন সাকিব। পরের বলে ক্রিজে আসা নাগারাভাকে আউট করে দলের জয় নিশ্চিত করেন সাকিব। ১৯ ওভার ৪ বলে ১৩৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। সাকিব ৪টি ও মোস্তাফিজ নেন ৩টি উইকেট।

ট্যাগ: ক্রিকেটখেলাজিম্বাবুয়েবাংলাদেশ ক্রিকেটলিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

বিশ্বে সবার আগে নতুন বছর শুরু হবে যেখানে
অন্যান্য

বিশ্বে সবার আগে নতুন বছর শুরু হবে যেখানে

৩১ ডিসেম্বর ২০২৪
বিজেইইউসি ‘ র নতুন কমিটি ঘোষণা
অন্যান্য

বিজেইইউসি ‘ র নতুন কমিটি ঘোষণা

১৯ জুলাই ২০২৬

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ডকুমেন্টারি বিতর্ক, দুঃখ প্রকাশ করে সংশোধনের আশ্বাস: রাশেদ খান

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

৫ আগস্ট ২০২৬
ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.