বুধবার, আগস্ট ৫, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ নিউইয়র্ক

সেলিম আদমজীর উপস্থাপনায় লং আইল্যান্ডে আসআলের অনন্য অনুষ্ঠান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫
in নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
সেলিম আদমজীর উপস্থাপনায় লং আইল্যান্ডে আসআলের অনন্য অনুষ্ঠান

জলি আহমেদ: সন্ধ্যাটি ছিল বাংলা সংস্কৃতি, সম্প্রীতি আর শ্রমিক অধিকার নিয়ে উচ্চারণের এক প্রাণবন্ত মিলনমেলা। দক্ষিণ এশীয় আমেরিকান শ্রমিক সংগঠন আসসাল(অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার) এর লং আইল্যান্ড চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ উপলক্ষে এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা।

অনুষ্ঠানের পুরোটা সময়জুড়ে ছিল বাঙালিয়ানার ছোঁয়া, আর সেই আবহে ছিলেন নিউইয়র্কে কর্মরত শ্রমিক নেতারা, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সাংস্কৃতিক কর্মী ও অভিবাসী সম্প্রদায়ের সদস্যরা।

 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আসআল লং আইল্যান্ড চ্যাপ্টারের সেক্রেটারি সেলিম আদমজী। শহরের পরিচিত মুখ, অভিজাত ও ঐতিহ্যবাহী পরিবারের সদস্য সেলিম আদমজী এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন তার নেতৃত্বে ও উপস্থাপনায়। নিউইয়র্কে মানুষ হিসেবে তার অবস্থান, আর কমিউনিটি সংগঠনে সক্রিয় ভূমিকা তাকে জাতীয় কমিটিতে যুক্ত করার সম্ভাবনাকে আরও জোরালো করেছে।

আসআলের জাতীয় সভাপতি, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রখ্যাত শ্রমিক নেতা মাফ মিসবাহউদ্দীন ও জাতীয় সেক্রেটারি মোহাম্মদ করিম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরো আয়োজনে সমর্থন জানান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আসআলের লং আইল্যান্ড চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সেলিম আদমজী, করসপন্ডিং সেক্রেটারি সৈয়দ জিল্লুর রহমান, নির্বাহী পরিচালক রফিক খান, পলিটিকাল ডিরেক্টর মিয়া আলিম পাকি, ইমিগ্রেশন ডিরেক্টর সিকদার তাবরেজ, ট্রেজারার শওকত আলী, উইমেন্স কমিটি চেয়ার ডক্টর শাহনাজ আলম, ডিরেক্টর অব অর্গানাইজেশন বাবুর ভূঁইয়া, সহ-সভাপতি আবুল মিসবাহ উদ্দিন (হেলাল), শাহজাহান সিরাজ,কাউসার আহম্মেদ, কাজী ইসলাম জুয়েল ও আবু তৈয়ব। এছাড়া প্রথম আলো নিউইয়র্কের সম্পাদক ইব্রাহিম চৌধুরী উপস্থিত ছিলেন।

অতিথিদের বক্তব্যে উঠে আসে অভিবাসী শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও সামাজিক ন্যায়ের গুরুত্ব। দক্ষিণ এশীয় আমেরিকানদের ন্যায্য অধিকার আদায়ে আসআলের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন অনেকে।

সম্পর্কিত

হরমুজ খোলার আশায় তিন সপ্তাহের সর্বনিম্নে তেলের দাম, সতর্কবার্তা ট্রাম্পের

অ্যামচ্যামের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তে পহেলা বৈশাখে ঘিরে দেশীয় আবহ। ঘরে তৈরি বিরিয়ানি, চটপটি, ফুসকা, পিঠাপুলি, আমের আচার, মিষ্টি, আর চায়ের স্বাদে ফিরে এসেছিল দেশের ঘ্রাণ। সাংস্কৃতিক পরিবেশনায় ছিল বাংলার গানে মাতৃভূমির টান। নববর্ষের গানগুলো মুহূর্তেই উপস্থিত অভিবাসীদের মনে ফিরিয়ে নিয়ে গিয়েছিল শেকড়ের গ্রামে, মাঠে, উৎসবে। বর্ণাঢ্য এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিলেন, প্রথম আলো নিউইয়র্ক, ইউএসএ বাংলা, এটিভি ইউএসএ ও বাংলাদেশ প্রতিদিন।

আসআল ‘অফ দ্যা কমিউনিটি এন্ড ফর দা কমিউনিটি’ এই মূলমন্ত্রে সংগঠনটি যেমন অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে দৃঢ়, তেমনি সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেও প্রতিশ্রুতিবদ্ধ। সংগ্রামী মানুষেরাই সমাজ বদলের নেতৃত্ব দেন। তাদের লড়াই কখনও থেমে থাকে না, শুধু রূপ ও প্রেক্ষাপট বদলায়।

ট্যাগ: উদ্যোক্তানিউইয়র্কপ্রবাসী শ্রমিকমিলনমেলা
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ম্যানহাটানে বন্দুকধারীর হামলা
নিউইয়র্ক

সাহসিকতার সঙ্গে লড়াই করে মারা গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা

২৯ জুলাই ২০২৫
এসেম্বল অফ ইউএসএ’র উদ্ভোদনে নিউইয়র্কে নরসিংদী এবং কুষ্টিয়া প্রবাসীদের বনভোজন
নিউইয়র্ক

এসেম্বল অফ ইউএসএ’র উদ্ভোদনে নিউইয়র্কে নরসিংদী এবং কুষ্টিয়া প্রবাসীদের বনভোজন

১৪ জুলাই ২০২৫

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

বাংলাদেশে যাত্রা শুরু করছে বিশ্বখ্যাত থাই কফি চেইন ক্যাফে আমাজন

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

জুলাই যোদ্ধাদের সংবর্ধনায় ডকুমেন্টারি বিতর্ক, দুঃখ প্রকাশ করে সংশোধনের আশ্বাস: রাশেদ খান

- ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নারী কেলেঙ্কারির অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

৫ আগস্ট ২০২৬
ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

ইতালির আরেজ্জো সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভূত রাসেল আহমেদকে গণসংবর্ধনা

৫ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.