এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক, অংশীদারিত্ব অব্যাহত রাখার আশাবাদ রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের
বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “দলের সংসদীয় কর্মসূচি নিয়ে আলোচনার জন্য এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামকে ধন্যবাদ। পারস্পরিক বাণিজ্য চুক্তির মতো অংশীদারিত্বের মাধ্যমে আমরা একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সহযোগিতা অব্যাহত রাখছি, যা আমাদের উভয় দেশের সমৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে।”
রাষ্ট্রদূতের এ বক্তব্যে বাংলাদেশ ও তার দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা এবং বাণিজ্যিক অংশীদারিত্বের গুরুত্ব উঠে এসেছে। একই সঙ্গে স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।