বুধবার, আগস্ট ১৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বিকাশ মার্চেন্টদের জন্য ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার টাকার ন্যানো ঋণ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬
in অর্থনীতি, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
বিকাশ মার্চেন্টদের জন্য ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার টাকার ন্যানো ঋণ

বিকাশ মার্চেন্টদের জন্য ব্র্যাক ব্যাংকের ৫০ হাজার টাকার ন্যানো ঋণ

রাজধানীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করতে বিকাশ মার্চেন্টদের জন্য ডিজিটাল ন্যানো ঋণসেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এই সেবার আওতায় যোগ্য মার্চেন্টরা মাত্র এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। ডিজিটাল আবেদন, যাচাই, অনুমোদন এবং ঋণ বিতরণের পুরো প্রক্রিয়াই সম্পন্ন হবে স্বয়ংক্রিয়ভাবে।

সোমবার রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশে অর্থায়নের সুযোগ: বেসরকারি খাতের জন্য আরও সহায়ক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ আবদুল মোমেন।

সম্পর্কিত

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

তবে এ বিষয়ে পরে একটি সংশোধনী দেয় ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫ লাখ টাকা বলা হলেও রাতে ব্যাংকটির পাঠানো সংশোধনী বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকাশ মার্চেন্টদের জন্য এই ন্যানো ঋণের সর্বোচ্চ সীমা ৫ লাখ নয়, ৫০ হাজার টাকা।

ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে সেবা চালুর পর সোমবার পর্যন্ত প্রায় দেড় হাজার বিকাশ মার্চেন্ট এই সুবিধা নিয়েছেন। এ সময়ে তারা মোট ১ কোটি ৫৭ লাখ টাকার ন্যানো ঋণ গ্রহণ করেছেন।

গোলটেবিল বৈঠকে সৈয়দ আবদুল মোমেন বলেন, ব্র্যাক ব্যাংকের শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেমের কারণে আবেদন যাচাই, অনুমোদন এবং ঋণ বিতরণের পুরো প্রক্রিয়া মাত্র এক মিনিটে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা জরুরি কার্যকরী মূলধনের প্রয়োজন হলে দ্রুত অর্থ সংগ্রহ করতে পারবেন।

তিনি জানান, এর আগে বিকাশ তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় ন্যানো ঋণসেবা চালু করেছিল। এবার বিকাশ মার্চেন্টদের জন্য ব্র্যাক ব্যাংক এই সেবা চালু করেছে, যা ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে সহায়ক হবে।

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণের ক্ষেত্রে তথ্য বিনিময়ের সীমাবদ্ধতাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন সৈয়দ আবদুল মোমেন। তিনি বলেন, ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান এবং টেলিযোগাযোগ অপারেটরগুলোর তথ্য নিরাপদ ও নীতিমালার আওতায় আরও সহজলভ্য হলে নতুন আর্থিক পণ্য উদ্ভাবন এবং ঋণ অনুমোদনের সিদ্ধান্ত আরও দ্রুত নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ বাড়লে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরও উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা চালু করা যাবে।

অস্ট্রেলিয়া সরকারের পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) সহায়তায় আয়োজিত এ গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ এবং এইচএসবিসি ব্যাংকের হেড অব মাল্টিন্যাশনাল হোলসেল ব্যাংকিং আন্দালিব মির্জাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ক্ষুদ্র কৃষকের উৎপাদন কম, ব্যয় বেশি—আয়ের চক্রও ভাঙছে না
অর্থনীতি

ক্ষুদ্র কৃষকের উৎপাদন কম, ব্যয় বেশি—আয়ের চক্রও ভাঙছে না

৮ আগস্ট ২০২৬
দ্বিপক্ষীয় অঙ্গীকারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব গড়ে উঠেছে
অর্থনীতি

দ্বিপক্ষীয় অঙ্গীকারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারত্ব গড়ে উঠেছে

৬ জুলাই ২০২৬

সর্বশেষ

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
0

0

Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
0

0

Dhaka Bank Inaugurates Its 39th Sub-Branch at Bangladesh Bar Council, Dhaka

Dhaka Bank Inaugurates Its 39th Sub-Branch at Bangladesh Bar Council, Dhaka

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
0

0

Premier Bank Relocates Baridhara Branch to Shefa Tower

Premier Bank Relocates Baridhara Branch to Shefa Tower

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

১৯ আগস্ট ২০২৬
Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

১৯ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.