সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

প্রথমার্ধে বিকাশের মুনাফা ৪১২ কোটি টাকা, প্রবৃদ্ধি ৩৪ শতাংশ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
প্রথমার্ধে বিকাশের মুনাফা ৪১২ কোটি টাকা, প্রবৃদ্ধি ৩৪ শতাংশ

প্রথমার্ধে বিকাশের মুনাফা ৪১২ কোটি টাকা, প্রবৃদ্ধি ৩৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজস্ব আয়, পরিচালন মুনাফা এবং আমানতের ওপর সুদ থেকে আয়—এই তিন খাতে শক্তিশালী প্রবৃদ্ধির সুবাদে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৪১২ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের ৩০৭ কোটি টাকার তুলনায় ১০৪ কোটি টাকা বেশি।

প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বিকাশের মোট রাজস্ব আয় বেড়ে ৪ হাজার ১৭২ কোটি টাকায় পৌঁছেছে, যা এক বছর আগে ছিল ৩ হাজার ৬৩১ কোটি টাকা। বিভিন্ন সেবা পরিচালনায় ব্যয় বৃদ্ধির পরও পরিচালন দক্ষতা এবং সুদ আয় বাড়ায় প্রতিষ্ঠানটির মোট স্থূল মুনাফা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৩ কোটি টাকায়।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) শক্তিশালী প্রবৃদ্ধি ধরে রেখেছে বিকাশ। এ সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে প্রায় ২২৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে পরিচালন মুনাফা বেড়ে হয়েছে ৪৩৭ কোটি টাকা। একই সময়ে ব্যাংকে সংরক্ষিত আমানতের ওপর সুদ থেকে বিকাশ আয় করেছে ১৫৯ কোটি টাকা। কর্মীদের তহবিল ও কর পরিশোধের পর নিট মুনাফা দাঁড়িয়েছে ৪১২ কোটি টাকায়।

৩০ জুন পর্যন্ত বিকাশের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৫ কোটি টাকা। একই সময়ে গ্রাহকের ই-মানি ও আমানত বৃদ্ধির কারণে ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টে জমার পরিমাণ বেড়ে হয়েছে ১২ হাজার ৮৯০ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের ৫১ শতাংশ মালিকানা ব্যাংকটির হাতে রয়েছে। ফলে বিকাশের মুনাফা বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে ব্র্যাক ব্যাংকের আর্থিক ফলাফলেও। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা রেকর্ড ১ হাজার ৪২৩ কোটি টাকায় পৌঁছেছে।

২০১১ সালে যাত্রা শুরু করা বিকাশ বর্তমানে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। প্রায় ৮ কোটি ৪০ লাখ নিবন্ধিত গ্রাহক, সাড়ে তিন লাখ এজেন্ট এবং ২০০টির বেশি ডিজিটাল সেবা নিয়ে প্রতিষ্ঠানটি এখন দেশের অন্যতম বৃহৎ ফিনটেক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ক্ষুদ্রঋণ, সঞ্চয়, প্রবাসী আয়, বেতন বিতরণ ও সরকারি ভাতা প্রদানসহ বিভিন্ন সেবা এখন বিকাশের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ব্যাংক এমডিদের মূল্যায়নে ক্ষমতার ভারসাম্য চান মাসরুর আরেফিন
অর্থনীতি

ব্যাংক এমডিদের মূল্যায়নে ক্ষমতার ভারসাম্য চান মাসরুর আরেফিন

১৪ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস
আন্তর্জাতিক

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.