সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

হেয়ারকাট বাতিল: ১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তুলতে পারবেন পুরো আমানত

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 2 mins read
A A
0
হেয়ারকাট বাতিল: ১ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তুলতে পারবেন পুরো আমানত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আমানতকারীদের জন্য বহুল আলোচিত ‘হেয়ারকাট’ নীতি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকেরা তাঁদের চাহিদা অনুযায়ী আমানতের মূল অর্থ উত্তোলন করতে পারবেন।

সম্পর্কিত

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের চার ডেপুটি গভর্নরও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জাতীয় সংসদে অর্থমন্ত্রী আগেই ঘোষণা দিয়েছিলেন যে আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের হেয়ারকাট থাকবে না। তবে এ নিয়ে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি থাকায় ব্যাংকটিকে স্পষ্টভাবে সব আমানতকারীকে বিষয়টি জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকেরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করতে পারবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষকে।

কেন ছিল হেয়ারকাট

গত ১৪ জানুয়ারি একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের জন্য বিশেষ পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ২০২৪ ও ২০২৫ সালের আমানতের মুনাফা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক ব্যাংক পুনর্গঠনের রীতির আলোকে নেওয়া এ ব্যবস্থাকে ‘হেয়ারকাট’ বলা হয়, যার ফলে দুই বছরের মুনাফা থেকে আমানতকারীরা বঞ্চিত হন।

এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। আমানতকারীদের দাবি ছিল, ব্যাংকের দুর্বল ব্যবস্থাপনার দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়।

নতুন ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকের পথে

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বড় এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির কার্যক্রম দ্রুত স্বাভাবিক করতে ধারাবাহিকভাবে পুনর্গঠন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, হেয়ারকাট প্রত্যাহার এবং আমানতের ওপর পূর্ণ উত্তোলনের সুযোগ চালু হলে গ্রাহকদের আস্থা ফিরবে এবং ১ সেপ্টেম্বর থেকে ব্যাংকটির স্বাভাবিক লেনদেন আরও গতি পাবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী
জাতীয়

রিয়াদে ১৬ বাংলাদেশির মৃত্যুতে শোক জানালেন প্রধানমন্ত্রী

১১ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের উদ্যোগে আলেমদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময়
অর্থনীতি

ইসলামী ব্যাংকের উদ্যোগে আলেমদের সঙ্গে বাংলা কিউআর নিয়ে মতবিনিময়

৮ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

ইভি চলুক, রিকন্ডিশন গাড়ির বাজারও থাকুক: আবদুল হক

ইভি চলুক, রিকন্ডিশন গাড়ির বাজারও থাকুক: আবদুল হক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

উল্কাসেমির হাত ধরে সেমিকন্ডাক্টরে বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা : নেপথ্যে প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান

উল্কাসেমির হাত ধরে সেমিকন্ডাক্টরে বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা : নেপথ্যে প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

১৪ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

১৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.