শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

বিক্রি কমায় ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় বড় ধস

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩০ জুলাই ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, বাণিজ্য, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
বিক্রি কমায় ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় বড় ধস

বিক্রি কমায় ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় বড় ধস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের মুনাফায় বড় ধরনের পতন হয়েছে। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০২৬) কোম্পানিটির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৮ শতাংশ কমেছে। আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফা কমেছে প্রায় ৬৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্পর্কিত

শাহজালালের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা: কর্মসংস্থান হবে সাড়ে ৫ হাজার

টিসিবি থেকে ৫৯ লাখ অযোগ্যকে বাদ, সাশ্রয় সাড়ে ৩০০ কোটি টাকা

ডিএসইর প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ দশমিক ৩৩ টাকা। এ সময়ে মোট মুনাফা দাঁড়িয়েছে ১৯ কোটি ৯১ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১৯ দশমিক ৭৮ টাকা এবং মোট মুনাফা হয়েছিল ৩৮ কোটি ১২ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ১৮ কোটি ২১ লাখ টাকা।

এপ্রিল-জুন প্রান্তিকেও মুনাফায় বড় ধাক্কা লেগেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪ দশমিক ০৪ টাকা এবং মোট মুনাফা হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১২ দশমিক ৬২ টাকা এবং মোট মুনাফা হয়েছিল ২৪ কোটি ৩২ লাখ টাকা। ফলে দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমেছে ১৬ কোটি ৫৩ লাখ টাকা।

গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৬২ টাকায়।

মুনাফা কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে কোম্পানি জানিয়েছে, বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়িক আয় কমেছে, যা মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি আগের বছরের একই সময়ে ট্রেডমার্ক ও প্রযুক্তি রয়্যালটি দায় পুনর্মূল্যায়নের ফলে এককালীন একটি অতিরিক্ত মুনাফা যুক্ত হয়েছিল। চলতি বছরে সেই সুবিধা না থাকায় শেয়ারপ্রতি আয়ে উল্লেখযোগ্য পার্থক্য তৈরি হয়েছে।

এদিকে, কোম্পানির পরিচালনা পর্ষদ গত ২৮ জুলাই আগামী তিন বছরের জন্য মো. রুহুল কুদ্দুস খানকে পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স এবং শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পরিশোধিত মূলধন বর্তমানে ৪৪ কোটি ২৫ লাখ টাকা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী
আন্তর্জাতিক

কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী

৯ আগস্ট ২০২৬
বসুন্ধরা গ্রুপের উপহারে বদলে যাচ্ছে অসচ্ছল পরিবারের ভবিষ্যৎ
অর্থনীতি

বসুন্ধরা গ্রুপের উপহারে বদলে যাচ্ছে অসচ্ছল পরিবারের ভবিষ্যৎ

১ আগস্ট ২০২৬

সর্বশেষ

শাহজালালের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা: কর্মসংস্থান হবে সাড়ে ৫ হাজার

শাহজালালের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা: কর্মসংস্থান হবে সাড়ে ৫ হাজার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

টিসিবি থেকে ৫৯ লাখ অযোগ্যকে বাদ, সাশ্রয় সাড়ে ৩০০ কোটি টাকা

টিসিবি থেকে ৫৯ লাখ অযোগ্যকে বাদ, সাশ্রয় সাড়ে ৩০০ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল

ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

গাড়ি ও বাইক কেনাবেচায় প্রস্তুত আইসিসিবি: শুক্রবার জমছে ‘সুপার সেল কার বাজার’

গাড়ি ও বাইক কেনাবেচায় প্রস্তুত আইসিসিবি: শুক্রবার জমছে ‘সুপার সেল কার বাজার’

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

শাহজালালের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা: কর্মসংস্থান হবে সাড়ে ৫ হাজার

শাহজালালের তৃতীয় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনা: কর্মসংস্থান হবে সাড়ে ৫ হাজার

১৮ সেপ্টেম্বর ২০২৬
টিসিবি থেকে ৫৯ লাখ অযোগ্যকে বাদ, সাশ্রয় সাড়ে ৩০০ কোটি টাকা

টিসিবি থেকে ৫৯ লাখ অযোগ্যকে বাদ, সাশ্রয় সাড়ে ৩০০ কোটি টাকা

১৮ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.