শনিবার, আগস্ট ১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ সাহিত্য

পরিচয়পত্র

রেজাউদ্দিন স্টালিন 

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in সাহিত্য
Reading Time: 1 min read
A A
0
পরিচয়পত্র

পরিচয়পত্র
রেজাউদ্দিন স্টালিন

খোয়া গেছে আমার পরিচয়পত্র
ফটোকপি থেকেও মুছে গেছে
কয়েকটি অক্ষর
কোথাও আমার পরিচয়
গৃহীত হচ্ছে না
ব্যাংক বীমা ভিসা কিংবা ভূমি অফিসে
আমার নায়কোচিত ছবি পরিচয় প্রমাণে ব্যর্থ হচ্ছে

আমার শেষ আশ্রয়
নিজের হাতের দিকে
অসহায় তাকিয়ে আছি

সম্পর্কিত

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

হঠাৎ আমার করতল থেকে
কিচিরমিচির করে উঠলো
দোয়েল কোয়েল শ্যামা শালিক
মনে হলো ওরা আমাকে চেনে
তারা দেখেছে বাংলার খাল বিল
পথে প্রান্তরে
কৈশোরে হাত দিয়ে স্পর্শ করেছি যেসব ফসলের শীষ
তারা অভিবাদনের ভঙ্গিতে
দুলে উঠলো
যেসব আম জাম কাঁঠালের গাছ
বন্ধু ছিলো-তারা এগিয়ে এলো আলিঙ্গনের জন্য
পরিচয়পত্রের জেরক্স কপির পাশে একটা কালো উল্লম্ব রেখা
সেখান থেকে বেরিয়ে এলো এক নদী কপোতাক্ষ
কতবার লিখেছি অভিমান ক্ষুব্ধ
এই অথৈ নদীর কথা
সে চিনলো আমাকে
কাঁধ সমান উঁচু হয়ে উঠলো ঢেউ- ছলাৎছল শব্দ তুলে
স্বাগত জানালো
আমার করতল অবয়ব আর পদযুগ পূর্ণ হয়ে উঠলো ভালোবাসায় ভালোবাসায়
কিন্তু আমাকে বেস্টন করে এগুতে থাকলো- ছিন্নভিন্ন খাঁখাঁ
বস্তি-নিরপরাধ
মানুষের কারাগার
হাজার হাজার মাইল সমাধিক্ষেত্র- আর লক্ষ লক্ষ কিলোমিটার শ্মশান
যাদের মৃত্যুর আগে ও পরে
কোনো পরিচয়পত্র ছিলো না
এক আশ্চর্য উচ্চারণ  কণ্ঠনালী ভেদ করে  দিগ্বিদিকে
ছড়িয়ে পড়লো
আমার চোখ ফেটে বেরিয়ে এলো কোটি কোটি অক্ষর-
আমরা স্বাক্ষ্য দিচ্ছি তুমি
আমাদের চির চেনা
তুমি আমাদেরই লোক
পরম প্রাপ্তিতে ভরে উঠলো মন
নির্ভীক বর্ণমালা আমার অভয়
মানুষ আমার ভালোবাসা
বাংলাদেশ  আমার হৃদয়
আমার আলাদা পরিচয় পত্র
দিয়ে কি হবে 

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা
জাতীয়

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

১ আগস্ট ২০২৬

সর্বশেষ

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

বাঙ্কারিং নীতিমালায় বড় পরিবর্তন, মেরিন ফুয়েল আমদানিতে সুযোগ পাচ্ছে বেসরকারি খাত

বাঙ্কারিং নীতিমালায় বড় পরিবর্তন, মেরিন ফুয়েল আমদানিতে সুযোগ পাচ্ছে বেসরকারি খাত

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

১ আগস্ট ২০২৬
শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

১ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.