শনিবার, আগস্ট ১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

সার্জিও গরের সঙ্গে বৈঠক: মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
সার্জিও গরের সঙ্গে বৈঠক: মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ওয়্যারহাউজিং, কৃষি ও আইটি খাতে মার্কিন বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে ওয়্যারহাউজিং, কৃষি ও তথ্যপ্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সয়াবিন, তুলা, গমসহ কৃষি খাতে এবং আধুনিক গুদাম ব্যবস্থাপনায় বিনিয়োগ হলে দেশের সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হবে।

শনিবার (১ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। জবাবে সার্জিও গর বলেন, এ খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশ ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হওয়ার সুযোগ পেতে পারে এবং এ বিষয়ে তিনি উদ্যোগ নেবেন।

সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসছে। এরই প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ট্রাভেল অ্যাডভাইজরি ইতিবাচকভাবে সংশোধন করেছে। এতে মার্কিন বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে বিবেচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন (ডিএফসি)-এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ অব্যাহত রাখার আহ্বান জানালে সার্জিও গর জানান, ডিএফসি’র বিনিয়োগ সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে।

তিনি আরও জানান, ঢাকায় শিগগিরই একটি ইউএস ইনভেস্টর সামিট আয়োজনের বিষয়ে মার্কিন বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে এবং এ উদ্যোগ বাস্তবায়নে তিনি নিজেও কাজ করছেন। পাশাপাশি আগামী মাসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

দুই পক্ষের আলোচনায় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন (এফডিএ)-এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতা জোরদারের বিষয়ও গুরুত্ব পায়। সার্জিও গর জানান, বাংলাদেশে এফডিএর পরীক্ষাকার্য পুনরায় চালু করতে তিনি সহায়তা করবেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সার্জিও গর বাংলাদেশ সরকার ও জনগণের মানবিক ভূমিকার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের অবদান থেকে আসে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্র সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পর্কিত

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

জবাবে সার্জিও গর বলেন, রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধান প্রয়োজন। এ লক্ষ্যে আসিয়ান, প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ
বাংলাদেশ

এলডিসি দেশগুলোর জন্য ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

২২ নভেম্বর ২০২৪
যুগ্ম সচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
জাতীয়

যুগ্ম সচিব পদমর্যাদার ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

২৭ জুলাই ২০২৬

সর্বশেষ

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন ৯৪১ কোটি টাকা, পরিশোধিত মূলধন প্রায় দ্বিগুণ

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

বাঙ্কারিং নীতিমালায় বড় পরিবর্তন, মেরিন ফুয়েল আমদানিতে সুযোগ পাচ্ছে বেসরকারি খাত

বাঙ্কারিং নীতিমালায় বড় পরিবর্তন, মেরিন ফুয়েল আমদানিতে সুযোগ পাচ্ছে বেসরকারি খাত

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

‘প্রিয়জন আপনজন’ প্রকাশনা উৎসবে তারকাদের মিলনমেলা

১ আগস্ট ২০২৬
শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

শুটিংয়ে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ

১ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.