রবিবার, আগস্ট ২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

শরিয়াহভিত্তিক অর্থায়নে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৬
in অর্থনীতি, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
শরিয়াহভিত্তিক অর্থায়নে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

শরিয়াহভিত্তিক অর্থায়নে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর মাধ্যমে শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর নতুন এ সেবা চালু করা হবে। তবে শরিয়াহভিত্তিক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রচলিত অর্থায়ন কার্যক্রমও আগের মতো চলবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ সম্প্রতি এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন মিললেই ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর কার্যক্রম শুরু করবে আইপিডিসি।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে প্রতিষ্ঠানটির সুদ আয় হয়েছে ৪৮৯ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ৪৬৪ কোটি টাকা থেকে বেড়েছে। এ সময় কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ২১ কোটি টাকা, যেখানে এক বছর আগে ছিল ১৫ কোটি টাকা। ফলে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৪৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। ৩০ জুন ২০২৬ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ১ পয়সা।

২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির সুদ আয় বেড়ে ৮৮৩ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের বছরের ৭৯১ কোটি টাকার তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। এ সময় কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৬ কোটি টাকা, যা ২০২৪ অর্থবছরের ৩৬ কোটি টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ১১ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১৭ টাকা ৮৫ পয়সা।

সম্পর্কিত

এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপের সিইও হলেন সৈয়দ আলমগীর

২০২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। একই ধরনের লভ্যাংশ দেওয়া হয়েছিল ২০২৪ ও ২০২৩ অর্থবছরেও।

ঋণমানের দিক থেকেও শক্ত অবস্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল) প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-১’ পুনর্নিশ্চিত করেছে। ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়েছে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইপিডিসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২৯ কোটি ৫৮ লাখ টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভ রয়েছে ২৬০ কোটি ৪৭ লাখ টাকা। মোট ৪২ কোটি ৯৫ লাখ ৮৪ হাজার ৮৫১টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৪০ শতাংশ। সরকারের মালিকানায় রয়েছে ২১ দশমিক ৮৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৯৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে অবশিষ্ট ১৪ দশমিক ১১ শতাংশ শেয়ার।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক
অর্থনীতি

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল ঢাকা ব্যাংক

৬ জুলাই ২০২৬
‘ওয়ান সিসকো’ দর্শনে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোর আধুনিকায়ন
অর্থনীতি

‘ওয়ান সিসকো’ দর্শনে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোর আধুনিকায়ন

৬ জুলাই ২০২৬

সর্বশেষ

এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

- ইউএসএ বাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৬
0

0

নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপের সিইও হলেন সৈয়দ আলমগীর

নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপের সিইও হলেন সৈয়দ আলমগীর

- ইউএসএ বাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৬
0

0

জুলাইয়ে প্রবাসী আয় ২.৮৬ বিলিয়ন ডলার, বেড়েছে ১৫.৪ শতাংশ

জুলাইয়ে প্রবাসী আয় ২.৮৬ বিলিয়ন ডলার, বেড়েছে ১৫.৪ শতাংশ

- ইউএসএ বাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক: বিজিএমইএ সভাপতি

যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ শুল্ক বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক: বিজিএমইএ সভাপতি

- ইউএসএ বাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

এফবিসিসিআইর নতুন প্রশাসক ফজলুল হক, ১২০ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ

২ আগস্ট ২০২৬
নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপের সিইও হলেন সৈয়দ আলমগীর

নর্দান এডুকেশন গ্রুপ ও প্রাসাদ গ্রুপের সিইও হলেন সৈয়দ আলমগীর

২ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.