মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

প্রথমার্ধে ডেল্টা লাইফের বীমা তহবিল বেড়েছে ২৪৫ কোটি টাকা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
প্রথমার্ধে ডেল্টা লাইফের বীমা তহবিল বেড়েছে ২৪৫ কোটি টাকা

প্রথমার্ধে ডেল্টা লাইফের বীমা তহবিল বেড়েছে ২৪৫ কোটি টাকা

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জীবন বীমা তহবিল বেড়ে ৪ হাজার ২৯২ কোটি টাকায় পৌঁছেছে। আগের বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৪ হাজার ৪৭ কোটি টাকা। ফলে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বীমা তহবিল ২৪৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

সম্পর্কিত

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাখাবের বেনিদজে

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় বেড়ে ৪৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ২০২৫ হিসাব বছরের একই সময়ে ছিল ৪৩৯ কোটি টাকা। একই সঙ্গে মোট ব্যয়ও বেড়ে হয়েছে ৫০২ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৮১ কোটি টাকা।

লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতাও বজায় রেখেছে কোম্পানিটি। ২০২৫ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ডেল্টা লাইফ। এর আগে ২০২২ থেকে ২০২৪ হিসাব বছর পর্যন্ত প্রতি বছর ৩০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করা হয়। এছাড়া ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরেও একই হারে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। ২০১৮ হিসাব বছরে কোম্পানিটি ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

ডেল্টা লাইফের সর্বশেষ দীর্ঘমেয়াদি সার্ভিল্যান্স রেটিং ‘এএএ’ বহাল রয়েছে। ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৪৮ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৬১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে অবশিষ্ট ৩৮ দশমিক ৫৫ শতাংশ শেয়ার।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু
বাংলাদেশ

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

২১ নভেম্বর ২০২৪
ফেলে যাওয়া ৬ লাখ টাকা যাত্রীকে বুঝিয়ে দিলো বিমান
বাংলাদেশ

ফেলে যাওয়া ৬ লাখ টাকা যাত্রীকে বুঝিয়ে দিলো বিমান

৫ এপ্রিল ২০২৪

সর্বশেষ

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাখাবের বেনিদজে

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাখাবের বেনিদজে

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ আগস্ট ২০২৬
0

0

অ্যামচ্যামের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

অ্যামচ্যামের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ আগস্ট ২০২৬
0

0

কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

কমিউনিটি ব্যাংকের এমডি হলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাখাবের বেনিদজে

বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাখাবের বেনিদজে

৪ আগস্ট ২০২৬
বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

৪ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.