সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

অনুমোদিত মূলধন দ্বিগুণ করল ব্যাংক এশিয়া, দাঁড়াল ৩ হাজার কোটি টাকা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0

অনুমোদিত মূলধন দ্বিগুণ করল ব্যাংক এশিয়া, দাঁড়াল ৩ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি তাদের অনুমোদিত শেয়ার মূলধন দ্বিগুণ করেছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে। এ-সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগে ১০ টাকা অভিহিত মূল্যের ১৫০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ছিল ১ হাজার ৫০০ কোটি টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত অনুমোদিত মূলধন ৩ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

মূলধন বৃদ্ধির পাশাপাশি কোম্পানির সংঘস্মারকের (মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন) ধারা-৫ এবং সংঘবিধির (আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন) ৬ নম্বর অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এসব সংশোধনীও আরজেএসসি অনুমোদন ও প্রত্যয়ন করেছে।

অনুমোদিত মূলধন বৃদ্ধি ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন শেয়ার ইস্যু, মূলধন জোগান এবং ব্যবসা সম্প্রসারণে ব্যাংকটির জন্য অধিক সুযোগ তৈরি করবে বলে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন। তবে এ সিদ্ধান্তে ব্যাংকটির বর্তমান পরিশোধিত মূলধনে তাৎক্ষণিক কোনো পরিবর্তন আসছে না।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১১ পয়সা। চলতি বছরের ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯২ পয়সা।

সর্বশেষ ২০২৫ হিসাব বছরের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ৮ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। ওই বছর ব্যাংকটির শেয়ারপ্রতি আয় ছিল ৩ টাকা ১৮ পয়সা, যা আগের বছরে ছিল ১ টাকা ৯৫ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ২৭ টাকা ৪২ পয়সা।

এর আগে ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দেয় ব্যাংকটি, যার মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ ছিল। ওই বছরে শেয়ারপ্রতি আয় হয় ২ টাকা ১৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ২৭ টাকা ২৮ পয়সা।

২০২৩ হিসাব বছরে ব্যাংকটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। সে সময় শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭৯ পয়সা এবং নিট সম্পদমূল্য ছিল ২৫ টাকা ২২ পয়সা। আর ২০২২ হিসাব বছরে ১৫ শতাংশ নগদ লভ্যাংশের বিপরীতে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৬২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২৪ টাকা ৪১ পয়সা।

ঋণমান মূল্যায়নে ব্যাংক এশিয়া দীর্ঘমেয়াদে ‘এএ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং ধরে রেখেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল) ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং দিয়েছে।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাংক এশিয়ার বর্তমান পরিশোধিত মূলধন ১ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। ব্যাংকটির রিজার্ভের পরিমাণ ২ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকা। মোট ১৩৯ কোটি ১৫ লাখ ৯ হাজার ৮৩৭টি শেয়ারের মধ্যে ৫০ দশমিক ৭০ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৮ দশমিক ৮০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ১০ দশমিক ৫০ শতাংশ শেয়ার।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আগুনের ঘটনায় তদন্ত হলে পেছনের কারণটা জানা যাবে : সেনাসদর
বাংলাদেশ

আগুনের ঘটনায় তদন্ত হলে পেছনের কারণটা জানা যাবে : সেনাসদর

২৬ ডিসেম্বর ২০২৪
নতুন দায়িত্বে সালাহউদ্দিন ও এ্যানি, বদলে যাচ্ছে দুই মন্ত্রণালয়ের নেতৃত্ব
জাতীয়

নতুন দায়িত্বে সালাহউদ্দিন ও এ্যানি, বদলে যাচ্ছে দুই মন্ত্রণালয়ের নেতৃত্ব

১৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.