সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

কর্ণফুলী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’, সর্বোচ্চ মান ধরে রাখল কোম্পানি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
কর্ণফুলী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’, সর্বোচ্চ মান ধরে রাখল কোম্পানি

কর্ণফুলী ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’, সর্বোচ্চ মান ধরে রাখল কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি সর্বোচ্চ দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ অর্জন করেছে। একই সঙ্গে স্বল্পমেয়াদি ঋণমান নির্ধারণ করা হয়েছে ‘এসটি-১’। দেশের করপোরেট ঋণমান মূল্যায়নে এ দুটি রেটিং কোম্পানিটির শক্তিশালী আর্থিক ভিত্তি, দায় পরিশোধের সক্ষমতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার ইতিবাচক অবস্থানকে নির্দেশ করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর) এ রেটিং প্রদান করেছে।

ঋণমান মূল্যায়নে ‘এএএ’ রেটিংকে সর্বোচ্চ নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এ রেটিংধারী প্রতিষ্ঠানের আর্থিক দায় পরিশোধের সক্ষমতা অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় এবং অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যেও এসব প্রতিষ্ঠানের ঋণঝুঁকি তুলনামূলকভাবে খুবই কম থাকে। অন্যদিকে স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং কোম্পানির তাৎক্ষণিক আর্থিক দায় পরিশোধের সক্ষমতার ওপর উচ্চ আস্থার প্রতিফলন।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) কর্ণফুলী ইন্স্যুরেন্সের ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে পুনর্মূল্যায়িত ১ টাকা ১১ পয়সা ছিল। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

একই সময়ে কোম্পানির সম্পদভিত্তিও আরও শক্তিশালী হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৭ পয়সায়, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি নির্দেশ করে।

সর্বশেষ ২০২৫ হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ওই বছরে কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ১৩ পয়সা, যা আগের বছরের ২ টাকা ১৫ পয়সার তুলনায় সামান্য কম। তবে একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে ২৩ টাকা ৭৯ পয়সায় উন্নীত হয়েছে।

২০২৪ হিসাব বছরেও কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ওই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ১৫ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ২২ টাকা ৭৫ পয়সায়। এর আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। সে বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৮৯ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ২১ টাকা ৬১ পয়সা।

২০২২ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কর্ণফুলী ইন্স্যুরেন্স। সে সময় কোম্পানির শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৮৬ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছিল ২০ টাকা ৭২ পয়সায়। এর আগে ২০২১ হিসাব বছরে কোম্পানিটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। এছাড়া ২০২০ ও ২০১৯ হিসাব বছরেও ধারাবাহিকভাবে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়। ফলে দীর্ঘ সময় ধরে নিয়মিত নগদ লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৫৪ কোটি ৫৭ লাখ টাকা।

বর্তমানে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৩টি। এর মধ্যে ৩২ দশমিক ৭৪ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৯ দশমিক ৪০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৭ দশমিক ৮৬ শতাংশ শেয়ার।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, সর্বোচ্চ দীর্ঘমেয়াদি ঋণমান অর্জনের মাধ্যমে কর্ণফুলী ইন্স্যুরেন্স তাদের আর্থিক সক্ষমতা ও সুশাসনের প্রতি বিনিয়োগকারী এবং অংশীজনদের আস্থা আরও জোরদার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ধারাবাহিক নগদ লভ্যাংশ এবং স্থিতিশীল সম্পদভিত্তি কোম্পানিটির দীর্ঘমেয়াদি আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

রোববার থেকে ‘বাংলা ব্লকেড’
বাংলাদেশ

রোববার থেকে ‘বাংলা ব্লকেড’

৬ জুলাই ২০২৪
বাংলা কিউআর মানুষের দৈনন্দিন লেনদেনে নতুন দিগন্ত খুলে দেবে: মো. রাফাত উল্লা খান
অর্থনীতি

বাংলা কিউআর মানুষের দৈনন্দিন লেনদেনে নতুন দিগন্ত খুলে দেবে: মো. রাফাত উল্লা খান

৩০ জুলাই ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.