রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
কানাডায় অবৈধ বসবাস: ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

কানাডা থেকে অবৈধভাবে বসবাসকারী ও বিভিন্ন কারণে ফেরত পাঠানোর আওতাভুক্ত বিদেশী নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে দেশটির বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ)। সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় থাকা নাগরিকদের তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বর্তমানে ৯৬৮ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিবিএসএর ‘রিমুভালস ইন প্রোগ্রেস’ তালিকার ৩০ জুন পর্যন্ত তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো নিশ্চিত হওয়া বিদেশী নাগরিকদের মধ্যে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে। কানাডায় অবস্থানরত এসব বাংলাদেশীর বিরুদ্ধে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কানাডা সরকার সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতি বাস্তবায়নে আগের তুলনায় কঠোর অবস্থান নিয়েছে। দেশটিতে আশ্রয়প্রার্থী বিদেশী নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর সংখ্যাও বেড়েছে। সিবিএসএর তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত বিভিন্ন দেশের ১০ হাজার ৬০৭ জনকে কানাডা থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

বাংলাদেশীদের ক্ষেত্রেও গত কয়েক বছরে ফেরত পাঠানোর সংখ্যা ওঠানামা করেছে। ২০২০ সালে ৩০৮ জন বাংলাদেশীকে কানাডা থেকে ফেরত পাঠানো হয়। চলতি বছরের প্রথম ছয় মাসেই এ সংখ্যা দাঁড়িয়েছে ২২৭ জনে।

ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার তথ্যেও বাংলাদেশীদের আশ্রয় আবেদনের বিষয়টি উঠে এসেছে। ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখতে কানাডায় আসা বিদেশী নাগরিকদের মধ্যেও কেউ কেউ পরে আশ্রয়ের আবেদন করেছেন। ভিজিটর ভিসায় কানাডায় আসার পর আশ্রয়ের আবেদন করা ১৭৫ জনের মধ্যে ১০ জন বাংলাদেশী নাগরিক রয়েছেন।

কানাডা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় থাকা বিভিন্ন দেশের ৪০ হাজার ৮২৭ জনের মধ্যে ৩৬ হাজার ৬২২ জনই রাজনৈতিক আশ্রয়প্রার্থী। বাংলাদেশী আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রেও রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ও দেশে ফেরার পর সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো বিভিন্ন আবেদনে উল্লেখ করা হচ্ছে।

কানাডায় গবেষণারত এক বাংলাদেশী বলেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশী শরণার্থী আবেদনগুলোর ক্ষেত্রে নতুন ধরনের জটিলতা তৈরি হয়েছে। একদিকে আওয়ামী লীগ সরকারের সময় নিপীড়নের আশঙ্কায় করা পুরোনো আবেদনগুলো নতুন রাজনৈতিক বাস্তবতায় পুনর্মূল্যায়নের প্রয়োজন হচ্ছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে দেশে ফেরার ঝুঁকি রয়েছে—এমন দাবিও কিছু নতুন আবেদনে উঠে আসছে।

তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এসব পরিস্থিতির পাশাপাশি কানাডা ও ইউরোপের দেশগুলোর অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ায় বাংলাদেশী আশ্রয়প্রার্থীদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হচ্ছে। অবৈধভাবে প্রবেশ, মানব পাচার এবং সাগরপথে ইউরোপে যাওয়ার প্রবণতার কারণে বিভিন্ন দেশে বাংলাদেশীদের ভিসা ও অভিবাসন যাচাইও কঠোর হচ্ছে।

কানাডা থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় থাকা নাগরিকদের সংখ্যায় শীর্ষে রয়েছে ভারত। দেশটির ৭ হাজার ৬৬৯ জন নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোর নাগরিকের সংখ্যা ৬ হাজার ৫৬১। এরপর যুক্তরাষ্ট্রের ২ হাজার ১৭৯, চীনের ১ হাজার ৮৯২, নাইজেরিয়ার ১ হাজার ৬৪৭, কলম্বিয়ার ১ হাজার ২৩৭, পাকিস্তানের ১ হাজার ১৩৯, ব্রাজিলের ১ হাজার ১১৮ এবং চিলির ১ হাজার ৩০ জন নাগরিক রয়েছেন।

কানাডার বাইরে ইউরোপেও বাংলাদেশীদের আশ্রয় আবেদনের সংখ্যা উল্লেখযোগ্য। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের ‘লেটেস্ট অ্যাসাইলাম ট্রেন্ডস ২০২৫’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় বাংলাদেশী নাগরিকদের ৩৬ হাজার ৯০১টি আশ্রয় আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথমবারের আবেদন ছিল ৩৫ হাজার ২৪৫টি।

একই বছরে বাংলাদেশীদের ৪৩ হাজার ৫২৩টি আশ্রয় আবেদনের ওপর প্রথম ধাপের সিদ্ধান্ত দেওয়া হয়। বছরের শেষে বিভিন্ন সদস্যদেশে ৪১ হাজার ৬৯২টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল। এ সময়ে ১ হাজার ১৭০টি আবেদন প্রত্যাহার করা হয়। বাংলাদেশীদের আশ্রয় আবেদনের প্রথম ধাপের স্বীকৃতির হার ছিল মাত্র ৩ শতাংশ।

সম্পর্কিত

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক, নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতির বিষয় অনেক বাংলাদেশীর আশ্রয় আবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালে বাংলাদেশীদের আশ্রয় আবেদন আগের বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ কমলেও বাংলাদেশ এখনো ইউরোপীয় ইউনিয়নে আশ্রয়প্রার্থীদের অন্যতম বড় উৎস দেশ।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, মধ্য ভূমধ্যসাগরীয় রুট দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশকারীদের মধ্যেও বাংলাদেশীদের সংখ্যা উল্লেখযোগ্য। ফলে অবৈধ অভিবাসন ও আশ্রয় আবেদনের বিষয়টি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নতুন উদ্বেগ তৈরি করছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আগের সরকারের সময়ে দেশে রাজনৈতিক মামলা, হামলা ও গুমের মতো ঘটনা ঘটলেও বর্তমানে সেই পরিস্থিতি নেই। এরপরও ইউরোপসহ উন্নত দেশগুলোয় অনেকে অবৈধভাবে প্রবেশ করছেন কিংবা প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন।

তিনি বলেন, অনেকে মূলত স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এ ধরনের আবেদন করেন। অ্যাসাইলাম আবেদনের বিষয়ে বাংলাদেশের সরাসরি কোনো ভূমিকা রাখা বা সুপারিশ করার সুযোগ নেই। পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট দেশের সরকার ও কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল। তবে আশ্রয় আবেদনের সংখ্যা বাড়লে তা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য নেতিবাচক বিষয় হয়ে দাঁড়ায়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ব্যবসার সাফল্য তখনই অর্থবহ, যখন তা মানুষের জীবন বদলে দেয়: সায়েফ নাসির
অর্থনীতি

ব্যবসার সাফল্য তখনই অর্থবহ, যখন তা মানুষের জীবন বদলে দেয়: সায়েফ নাসির

২৮ জুলাই ২০২৬
সরকারি কর্মচারীরা সহযোগিতা না করলে নতুন লোক বসানো হবে
বাংলাদেশ

সরকারি কর্মচারীরা সহযোগিতা না করলে নতুন লোক বসানো হবে

১৯ অক্টোবর ২০২৪

সর্বশেষ

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংবিধান সংশোধনের পরামর্শ সম্পাদকদের

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

রূপপুরে ১ অক্টোবর থেকে আসছে আটকে থাকা ইউরেনিয়ামের চালান

২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাড্ডা সেন্টার ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

২৭ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.