দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের যোগাযোগ ও ব্র্যান্ডিং অঙ্গনের পরিচিত মুখ নওরিন ইসলাম সম্প্রতি পূবালী ব্যাংক পিএলসি-তে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও ‘হেড অব ব্র্যান্ড’ হিসেবে যোগদান করেছেন। ১৫ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক ব্যাংকিং, গণমাধ্যম, বিজ্ঞাপন এবং রিটেইল খাতে ব্র্যান্ড কৌশল ও করপোরেট কমিউনিকেশনস নিয়ে কাজ করেছেন।
পূবালী ব্যাংকে যোগদানের পূর্বে নওরিন ইসলাম ওয়ান ব্যাংক পিএলসি-তে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বহুজাতিক ব্যাংক এইচএসবিসি (HSBC)-তে সাড়ে চার বছর করপোরেট কমিউনিকেশনস ও ব্র্যান্ড নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন এবং সিটি ব্যাংক এনএ-তেও কাজ করেছেন। যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি (LSBU) থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী এই করপোরেট ব্যক্তিত্ব কৌশলগত ব্র্যান্ডিং, করপোরেট সুনাম রক্ষা, ক্রাইসিস কমিউনিকেশনস এবং টেকসই উন্নয়ন (ESG ও Sustainability) উদ্যোগ পরিচালনায় বিশেষ পারদর্শী।
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি-র দীর্ঘদিনের ঐতিহ্যকে আধুনিক ও যুগোপযোগী ব্র্যান্ড রূপান্তরের মাধ্যমে গ্রাহকদের কাছে আরও প্রাসঙ্গিক করে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক করপোরেট মানদণ্ড ও দেশীয় সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে ব্যাংকটির ব্র্যান্ড ইমেজকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই হবে তাঁর নতুন দায়িত্বের মূল লক্ষ্য।