মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

কেরানীগঞ্জে ২০০ কৃষকের মাঝে বীজ-সার ও নগদ অর্থ বিতরণ করলেন গয়েশ্বর চন্দ্র রায়

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
কেরানীগঞ্জে ২০০ কৃষকের মাঝে বীজ-সার ও নগদ অর্থ বিতরণ করলেন গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের খাদ্য, অর্থনীতি ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ শাখার তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়ন পরিষদে কৃষকদের মধ্যে শাকসবজির বীজ, সার, নগদ অর্থ ও বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত

প্রবাসে থেকেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মোমেন সরকার

ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে ক্ষতি কার, লাভ কার?

অনুষ্ঠানে তেঘরিয়া ও কোন্ডা ইউনিয়নের ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের নগদ অর্থ সহায়তাও দেওয়া হয়।

এ সময় কোন্ডা ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে জিআর-এর নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি ফলদ ও বনজ গাছ মানুষের খাদ্য ও অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফলে বৃক্ষরোপণ কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

তিনি বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়। সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এ কাজে সম্পৃক্ত হতে হবে। নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, কৃষকদের মধ্যে বীজ ও সার এবং দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

president
বাংলাদেশ

“আমিরাতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে ড. ইউনূসের ধন্যবাদপত্র”

৩ সেপ্টেম্বর ২০২৪
সিঙ্গাপুরে প্রথম সরকারি সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
আন্তর্জাতিক

সিঙ্গাপুরে প্রথম সরকারি সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

৯ আগস্ট ২০২৬

সর্বশেষ

প্রবাসে থেকেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মোমেন সরকার

প্রবাসে থেকেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মোমেন সরকার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ আগস্ট ২০২৬
0

0

ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে ক্ষতি কার, লাভ কার?

ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে ক্ষতি কার, লাভ কার?

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ আগস্ট ২০২৬
0

0

সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬
0

0

মার্কিন বিনিয়োগ বাড়লে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে বহুগুণ: বাণিজ্যমন্ত্রী

মার্কিন বিনিয়োগ বাড়লে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে বহুগুণ: বাণিজ্যমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

প্রবাসে থেকেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মোমেন সরকার

প্রবাসে থেকেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মোমেন সরকার

১৮ আগস্ট ২০২৬
ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে ক্ষতি কার, লাভ কার?

ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে ক্ষতি কার, লাভ কার?

১৮ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.