সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

আন্তর্জাতিক প্রকল্পে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দিতে পারবে দেশীয় ব্যাংক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
A A
0
আন্তর্জাতিক প্রকল্পে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি দিতে পারবে দেশীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত স্থানীয় প্রকল্পে এখন থেকে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যু করতে পারবে বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলো। এ–সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশি ঠিকাদারি বা সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিভিত্তিক দায় নিশ্চিতে স্থানীয় ব্যাংকগুলো ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রায় বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি এবং এসবিএলসি ইস্যু করতে পারবে। এর ফলে আন্তর্জাতিক প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা বাংলাদেশি অংশীদারদের জন্য গ্যারান্টি সংগ্রহের সুযোগ আরও সহজ হবে।

নির্দেশনা অনুযায়ী, বিদেশি প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদার, স্থানীয় এজেন্ট অথবা অনুমোদিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাবে। তবে এজন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে তাদের প্রকৃত ও বৈধ বাণিজ্যিক সম্পর্কের প্রমাণপত্র থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক কয়েকটি বাধ্যতামূলক শর্তও নির্ধারণ করেছে। মূল চুক্তিতে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি বা এসবিএলসি গ্রহণের বিধান স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। একই সঙ্গে গ্যারান্টি ইস্যুর ফলে সৃষ্ট সম্ভাব্য দায়ের বিপরীতে ব্যাংককে পর্যাপ্ত জামানত বা কাউন্টার–সিকিউরিটি নিশ্চিত করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জামানতের পরিমাণ নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক, যা ঝুঁকির মাত্রা ও গ্রাহকের সঙ্গে ব্যাংকের সম্পর্ক বিবেচনায় স্থির হবে। গ্যারান্টি নগদায়ন হলে বিদেশি প্রতিষ্ঠান কীভাবে অর্থ ফেরত দেবে এবং সংশ্লিষ্ট ব্যয় কীভাবে পরিশোধ হবে, সেটিও চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

সম্পর্কিত

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

এ ধরনের গ্যারান্টি প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো এবং একক গ্রাহক ঋণসীমা কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী পরিচালনা পর্ষদ বা উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নেওয়ার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকারদের মতে, নতুন এই নীতির ফলে আন্তর্জাতিক অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে দেশীয় ব্যাংকগুলোর অংশগ্রহণ বাড়বে এবং বিদেশি ঠিকাদারদের সঙ্গে যৌথভাবে কাজ করা বাংলাদেশি প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতাও শক্তিশালী হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

নিঝুম দ্বীপে মূল্যবান ভারী খনিজের বিশাল সম্ভাবনার সন্ধান
অন্যান্য

নিঝুম দ্বীপে মূল্যবান ভারী খনিজের বিশাল সম্ভাবনার সন্ধান

১৩ আগস্ট ২০২৬
শহিদ রাষ্ট্রপতি জিয়াকে বিনম্র শ্রদ্ধা
জাতীয়

শহিদ রাষ্ট্রপতি জিয়াকে বিনম্র শ্রদ্ধা

৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

ইভি চলুক, রিকন্ডিশন গাড়ির বাজারও থাকুক: আবদুল হক

ইভি চলুক, রিকন্ডিশন গাড়ির বাজারও থাকুক: আবদুল হক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

উল্কাসেমির হাত ধরে সেমিকন্ডাক্টরে বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা : নেপথ্যে প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান

উল্কাসেমির হাত ধরে সেমিকন্ডাক্টরে বিলিয়ন ডলার রপ্তানী সম্ভাবনা : নেপথ্যে প্রকৌশলী মোহাম্মাদ এনায়েতুর রহমান

- ইউএসএ বাংলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

ঢাকাকে আঞ্চলিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা

১৪ সেপ্টেম্বর ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

সম্মিলিত ইসলামী ব্যাংকে ফিরছে আমানতকারীদের আস্থা

১৪ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.