সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

উত্তরা ফাইন্যান্সে চেয়ারম্যান-এমডিসহ চার পরিচালকের একযোগে পদত্যাগ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
উত্তরা ফাইন্যান্সে চেয়ারম্যান-এমডিসহ চার পরিচালকের একযোগে পদত্যাগ

বিভিন্ন অনিয়ম ও আর্থিক জালিয়াতির ঘটনায় আলোচিত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ চার পরিচালক একযোগে পদত্যাগ করেছেন। রোববার তাঁরা বাংলাদেশ ব্যাংকে পদত্যাগপত্র জমা দেন। এর ফলে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে বর্তমানে মাত্র দুজন পরিচালক রয়েছেন।

পদত্যাগ করা চারজন হলেন উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যান ও এনআরবিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, স্বতন্ত্র পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম এফসিএস এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালি উল্লাহ।

এর মধ্যে ওয়ালি উল্লাহ ২০২৫ সালের জানুয়ারিতে উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। তখন এমডি ছাড়া চারজন স্বতন্ত্র পরিচালক এবং উত্তরা গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা বা সিএফওর সমন্বয়ে পাঁচ সদস্যের পর্ষদ গঠন করা হয়।

রোববার চার পরিচালকের পদত্যাগের পর প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে রয়েছেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম এবং উত্তরা গ্রুপের সিএফও ও পরিচালক মাহবুব আলম এফসিএমএ। ফলে পরিচালনা পর্ষদের কার্যক্রম পরিচালনা এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

উত্তরা ফাইন্যান্সের সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের একটি পক্ষ মিলে পদত্যাগকারী পরিচালকদের ওপর নানা ধরনের অনৈতিক চাপ প্রয়োগ করে আসছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেন। তবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা পদত্যাগকারী পরিচালকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির ঘটনায় ২০২২ সালে উত্তরা ফাইন্যান্সের তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আমানতের অর্থ প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ওই বছরের ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা উত্তরা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচ পরিচালককে অপসারণ করা হয়।

তখন অপসারিত পরিচালকদের মধ্যে ছিলেন তৎকালীন চেয়ারম্যান রাশেদুল হাসান, উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, তাঁর ভাই ও পরিচালক মুজিবুর রহমান এবং উত্তরা পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের পরিচালক জাকিয়া রহমান ও নাঈমুর রহমান।

সম্পর্কিত

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়মের তথ্য উঠে আসে। ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে পরিচালিত পরিদর্শনে আমানতের অর্থ প্রতিষ্ঠানের হিসাবে জমা না করে ব্যক্তিগতভাবে ব্যবহার, কলমানির অর্থ নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার, অগ্রিম ও প্রি-পেমেন্টের নামে নিয়ম না মেনে অর্থ বের করে নেওয়া এবং ভুয়া স্থায়ী আমানতের রসিদের বিপরীতে ঋণ দেওয়ার মতো অনিয়ম শনাক্ত করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে এসব অনিয়মের মাধ্যমে মোট প্রায় ৩ হাজার ৪৪০ কোটি টাকার আর্থিক অসংগতি ও অনিয়মের তথ্য পাওয়া যায়। এসব ঘটনার পর উত্তরা ফাইন্যান্সের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনকে ২০২২ সালের জুনে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে একের পর এক পরিবর্তন এবং নতুন করে চার পরিচালকের পদত্যাগের ঘটনায় উত্তরা ফাইন্যান্সের আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন ও ভবিষ্যৎ পরিচালনা কাঠামো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন প্রতিষ্ঠানটির পরবর্তী পর্ষদ কীভাবে গঠন করা হবে এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেটিই দেখার বিষয়।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ফেলে যাওয়া ৬ লাখ টাকা যাত্রীকে বুঝিয়ে দিলো বিমান
বাংলাদেশ

ফেলে যাওয়া ৬ লাখ টাকা যাত্রীকে বুঝিয়ে দিলো বিমান

৫ এপ্রিল ২০২৪
সমালোচনা করুন, উপদেশ দিন, কিন্তু ভুয়া মন্তব্য করবেন না: মেঘনা আলম
অন্যান্য

সমালোচনা করুন, উপদেশ দিন, কিন্তু ভুয়া মন্তব্য করবেন না: মেঘনা আলম

৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় বিনিয়োগ প্রস্তাব অনুমোদন

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

মিরসরাইয়ে ২০০ কোটি টাকার কারখানা করছে এমইপি, বাড়বে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা

- ইউএসএ বাংলা ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

রামপাল কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে ফের উৎপাদন

২১ সেপ্টেম্বর ২০২৬
চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

চার জেলায় পার্কিং করা বাস-ট্রাকে আগুন

২১ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.