শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ঢাকা–রিয়াদ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ আগস্ট ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাংলাদেশ, বিশ্ব, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
ঢাকা–রিয়াদ সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও বিস্তৃত ও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।

বৃহস্পতিবার জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয় উঠে আসে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্য জানানো হয়েছে।

বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বহুমাত্রিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে দুই পক্ষ নিজেদের অঙ্গীকারের কথা জানায়।

বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের সফর হয়েছে। বৈঠকে হুমায়ুন কবির বলেন, এসব সফর দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার বিষয়েও তিনি আলোচনা করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্পর্কিত

করপোরেট সুশাসনে প্রয়োজন দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ: ড. মেলিতা মেহজাবিন

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত করবে বাংলাদেশ

বাংলাদেশে সৌদি প্রতিষ্ঠানগুলোর বাড়তে থাকা আগ্রহের কথাও বৈঠকে তুলে ধরেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে রিয়াদ আগ্রহী। বিশেষ করে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

বাংলাদেশের জন্য সৌদি আরবের অর্থনৈতিক গুরুত্ব শুধু বিনিয়োগ বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। দেশটির বিভিন্ন খাতের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে দীর্ঘদিন ধরে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে। বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দেশটির উন্নয়নে প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং তাঁদের ভূমিকার জন্য বাংলাদেশের প্রতি ধন্যবাদ জানান।

বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন খাতে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এর মধ্য দিয়ে ঢাকা ও রিয়াদের সম্পর্ককে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি অর্থনৈতিক অংশীদারত্বের দিক থেকেও আরও শক্তিশালী করার বার্তা পাওয়া গেছে।

বৈঠকের শেষ পর্যায়ে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রবাসী কর্মীদের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে। নতুন করে সৌদি বিনিয়োগের সুযোগ তৈরি এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে পারলে বিদ্যমান সম্পর্ক আরও কার্যকর অংশীদারত্বে রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি
জাতীয়

কিউএস র‍্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি

২১ জুন ২০২৬
বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ
অর্থনীতি

বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন কমার পূর্বাভাস, বাড়ছে দামের চাপ

৩১ আগস্ট ২০২৬

সর্বশেষ

করপোরেট সুশাসনে প্রয়োজন দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ: ড. মেলিতা মেহজাবিন

করপোরেট সুশাসনে প্রয়োজন দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ: ড. মেলিতা মেহজাবিন

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬
0

0

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত করবে বাংলাদেশ

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত করবে বাংলাদেশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬
0

0

প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তি সহজ করার দাবি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের

প্রবাসীদের পাসপোর্ট প্রাপ্তি সহজ করার দাবি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬
0

0

পাহাড়ে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তা পৌঁছানোর তাগিদ সাচিং প্রুর

পাহাড়ে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কবার্তা পৌঁছানোর তাগিদ সাচিং প্রুর

- ইউএসএ বাংলা ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

করপোরেট সুশাসনে প্রয়োজন দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ: ড. মেলিতা মেহজাবিন

করপোরেট সুশাসনে প্রয়োজন দক্ষ ও স্বাধীন পরিচালনা পর্ষদ: ড. মেলিতা মেহজাবিন

১৬ অক্টোবর ২০২৬
বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত করবে বাংলাদেশ

বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব চুক্তি চূড়ান্ত করবে বাংলাদেশ

১৬ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.