শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

ফ্রেশ সিমেন্টের ডিলার সম্মেলনে বক্তারা

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
ফ্রেশ সিমেন্টের ডিলার সম্মেলনে বক্তারা

টেকসই প্রবৃদ্ধিতে অব্যাহতভাবে কাজ করবে মেঘনা গ্রুপ

ডিলারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী করে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে অব্যাহতভাবে কাজ করবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। শিল্প গ্রুপটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল এ কথা জানিয়েছেন।

এমজিআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইউসিআইএল) ব্র্যান্ড ফ্রেশ সিমেন্টের ডিলার সম্মেলনে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। সম্প্রতি কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফ্রেশ সিমেন্টের ৩৩০ জন ডিলার অংশ নেন। এমজিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

ভিডিও বার্তায় মোস্তফা কামাল বলেন, ‘ডিলারদের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরো শক্তিশালী করার মাধ্যমে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে এমজিআই অব্যাহতভাবে কাজ করবে।’

এদিকে এমজিআইয়ের পরিচালক তানজিমা মোস্তফা বলেন, পূর্ণাঙ্গ নির্মাণসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে এমজিআই বিনিয়োগ ও নতুন উদ্ভাবনের ধারা অব্যাহত রেখেছে। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বিশ্বমানের প্রযুক্তি ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নির্মাণসামগ্রীর বাজারে গ্রাহকের চাহিদা ও বাজারের পরিবর্তন বিবেচনায় রেখে প্রযুক্তি ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় এমজিআই।

সম্মেলনে ইউসিআইএলের নির্বাহী পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম, এমজিআইয়ের চিফ অ্যাকাউন্টস অফিসার মো. রহমতুল্লাহ খোন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতিক উজ জামান খান, চিফ মার্কেটিং অফিসার কাজী মো. মহিউদ্দিন ও সিনিয়র জেনারেল ম্যানেজার (অডিট) সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইউসিআইএলের জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুল লতিফ, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আনোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

সম্পর্কিত

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

সম্মেলনে ফ্রেশ সিমেন্টের সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, ধারাবাহিক সাফল্য ও অবদানের স্বীকৃতি হিসেবে শীর্ষ ২০ ডিলারকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

ডিলার সম্মেলনের মাধ্যমে ফ্রেশ সিমেন্টের পরিবেশক ও ডিলারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি নির্মাণসামগ্রীর বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে এমজিআই।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

এক মাসে প্রায় ২০ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম
অর্থনীতি

এক মাসে প্রায় ২০ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম

৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম
অর্থনীতি

যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম

২১ জুন ২০২৬

সর্বশেষ

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

আফ্রিকা অঞ্চলের এইচআর প্রধান নিয়োগ দেবে ব্র্যাক

আফ্রিকা অঞ্চলের এইচআর প্রধান নিয়োগ দেবে ব্র্যাক

- ইউএসএ বাংলা ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

বিএসআরএমের দুই কোম্পানির নিট মুনাফা ১,৪১৮ কোটি টাকা

১৫ অক্টোবর ২০২৬
প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

প্রথম ছয় মাসে বিদেশি ব্যাংকের মুনাফা কমেছে ৩৮%

১৫ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.