চঞ্চল চৌধুরী
“বাটন ফোনের যুগে গভীর রাতে হঠাৎ একটা মেয়ে ফোন করে বললো,”আপনার অভিনয় আমার ভাল্লাগে”!!!
যদিও সে বলেনি, তবে আমার মনে হয়েছিলো…শুধু অভিনয় নয়…আমাকেও মনে হয় তার ভাল্লাগে!!!!
ঐ বিশ্বাস নিয়েই মনে হয় মোবাইল ফোনে মাস খানেক কথা বার্তা….তারপর সামনাসামনি দেখা না করেই ফোনে কথা দেয়া যে,সে রাজী থাকলে আমরা বিয়ে করতে পারি!!!
আমার বয়স বেড়ে যাচ্ছিলো হু হু করে…বাবা মা ভাই বোন…সবার কাছেই পুত্র দায়গ্রস্থ হয়ে উঠেছিলাম!!!
![]()
আমার বিয়ে করার সিদ্ধান্তে আমার পুরো পরিবার আনন্দে লাফাচ্ছিলো!!!
মেয়ের পরিবারের কয়েকজন ঘোর অরাজি,কয়েকজন নিম রাজি!!!
শেষ মেশ নিজেদের সিদ্ধান্তেই দুই দফায় বিয়ে করে ফেললাম!!!
প্রথম দফায় কাগজপত্রে আইনি উপায়ে,দ্বিতীয় দফায় ধর্মীয় অনুশাসন মেনে।
হাজার অভিযোগ মাথায় নিয়ে গতকাল আমাদের বিয়ের বিশ বছর পার হলো!!![]()
কখনও ভাবিইনি যে,আমার মত বাউন্ডুলের সাথে ভদ্রমহিলা এতদিন সংসার করবে!!!!
টিকে থাকার প্রধান কারন আমাদের মাঝখানে আমাদের একমাত্র সন্তান ‘শুদ্ধ’….!!!
কখনই আমার খুব বেশী দাবী বা চাওয়া কারো কাছেই ছিলো না।
তবে আজকের দাবী আপনাদের কাছে!!![]()
আমার জন্য কম প্রার্থনা করলেও,আমার বউ ছেলের জন্য সবাই দোয়া/প্রার্থনা করবেন।
সৃষ্টিকর্তার আশীর্বাদে আমরা ভালো আছি॥
আপনারাও সবাই বাবা-মা,ভাই-বোন, স্বামী-স্ত্রী-সন্তান নিয়ে ভালো থাকবেন।
ওহ….পরিচয় করিয়ে দেই…ঐ মেয়ে/ ভদ্রমহিলার নাম ডাঃ শান্তা…..!!
আমি ভালোবাসি আমার ঘর,
ভালোবাসি আমার দেশ॥”![]()