বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র চেয়ারম্যান তানভীর চৌধুরীর জন্মদিনে বাবার আবেগঘন আশীর্বাদ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, শিক্ষা
Reading Time: 1 min read
A A
0
মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র চেয়ারম্যান তানভীর চৌধুরীর জন্মদিনে বাবার আবেগঘন আশীর্বাদ

তানভীর চৌধুরী, চেয়ারম্যান , মেট্রোপলিটন ইউনিভার্সিটি , সিলেট

সম্পর্কিত

জয়শ্রী কবিরের জীবনের অন্ধকার সময়

আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

ড. তৌফিক রহমান চৌধুরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,মেট্রোপলিটন ইউনিভার্সিটি ,সিলেট।

আলহামদুলিল্লাহ। আজ আমাদের একমাত্র পুত্র তানভীরের জন্মদিন।

আমার হৃদয়ের গভীর থেকে তার জন্য রইল অশেষ দোয়া, ভালোবাসা ও শুভকামনা—
শুভ জন্মদিন, প্রিয় তানভীর!

সেদিন ছিল সোমবার, ১ সেপ্টেম্বর (১৫ ভাদ্র, ২০ শাওয়াল)। সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পৃথিবীর আলো দেখেছিল আমাদের তানভীর। অপারেশনটি করেছিলেন প্রয়াত অধ্যাপক অরবিন্দ বড়ুয়া। তাঁর সঙ্গে ছিলেন অ্যানেসথেশিয়ায় ডা. এ.জেড.এম. মাহবুব আহমদ, সার্জারিতে ডা. আফরোজা (টুনি আপা), আমার ঘনিষ্ঠ বন্ধু ও তৎকালীন ইন্টার্ন ডা. মঞ্জুরুল হক চৌধুরী, ডা. মামুন পারভেজ, ডা. সবুর (পরবর্তীতে গাইনোকোলজির অধ্যাপক)সহ আরও অনেকে।

আমার স্ত্রী নজিফার ফুফাতো ভাই বর্তমানে খ্যাতিমান গ্যাস্ট্রো-লিভার ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জন অধ্যাপক মোহাম্মদ আলীই আমাদের প্রথম অধ্যাপক অরবিন্দ বড়ুয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

অপারেশন থিয়েটারের বাইরে উৎকণ্ঠায় আমার সঙ্গে অপেক্ষা করছিলেন আমার শ্বশুর মাওলানা জহুর আহমদ চৌধুরী, তাঁর ভাতিজি হোসনে আরা আহমদ—সিলেট মহিলা কলেজের প্রয়াত অধ্যক্ষ এবং শহীদ মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শামসুদ্দীন আহমদের স্ত্রী—তাঁর পুত্রবধূ ডা. ফাতেমা আহমদ—বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান চিকিৎসাবিজ্ঞানী ডা. জিয়াউদ্দীন আহমদের (যুক্তরাষ্ট্র) স্ত্রী, আমার এক শ্যালক সৈয়দ আনসার আলী, আমার ভগ্নিপতি মোঃ শফিকুল ইসলাম (সাবেক সচিব) এবং আমেরিকা প্রবাসী আমার প্রয়াত বন্ধু তারিকুর রশীদ চৌধুরী। আমার স্ত্রীর জন্য তখন রক্তও দিয়েছিল আমার এই প্রিয় বন্ধু।

ড. তৌফিক রহমান চৌধুরী।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ,সিলেট।

অপারেশন একটু বেশি সময় নিচ্ছে দেখে আমরা সবাই আরও উৎকণ্ঠিত হয়ে পড়েছিলাম। একপর্যায়ে ডা. ফাতেমা তাঁর শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে অপারেশন থিয়েটারে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর তিনি আমার বন্ধু ডা. মঞ্জুরকে সঙ্গে নিয়ে বেরিয়ে এসে হাসিমুখে বললেন— “মামা, তোমার ছেলে হয়েছে!”

তানভীর চৌধুরী, চেয়ারম্যান , মেট্রোপলিটন ইউনিভার্সিটি , সিলেট

সেই আনন্দের মুহূর্তটি ভাষায় প্রকাশ করার মতো নয়!

তানভীর ছিল আমাদের প্রজন্মের পরিবারের প্রথম সন্তান।

এর কিছুক্ষণ পর আমি দেখলাম, একজন নার্স একটি ট্রেতে করে একটি শিশুকে তৃতীয় তলার লেবার রুমের দিকে নিয়ে যাচ্ছেন। আমাদের প্রিয় হোসনে আরা আপা আমাকে সতর্ক করে বললেন-

“দৌড়ে যা, নইলে বাচ্চা বদলি যাইব!”

আজও তাঁর সেই কথা আমার কানে বাজে। আমি সঙ্গে সঙ্গে নার্সের পেছনে ছুটলাম। লেবার রুমে গিয়ে জীবনে প্রথমবারের মতো আমার ছেলেকে দেখলাম।

সেই প্রিয় আপা আজ আমাদের মাঝে নেই।
আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

হাসপাতালে থাকার সেই দিনগুলোতেও আমরা অসংখ্য আপনজনের ভালোবাসা ও সহযোগিতা পেয়েছিলাম। আমার খালা-শাশুড়ি, সৈয়দ আনসার, আমার বন্ধু ডা. মঞ্জুর (বর্তমানে যুক্তরাষ্ট্রে), আমার শৈশবের বন্ধু অধ্যাপক ডা. আজির উদ্দিন আহমদ (শিশুরোগ), অধ্যাপক ডা. আবুল আহবাব (মেডিসিন, পরবর্তীতে সিলেট মেডিকেল কলেজের অধ্যক্ষ) এবং অধ্যাপক ডা. এম. এ. মনাফ (ইউরোলজি)—তাঁরা প্রত্যেকেই আমাদের সুখ-দুঃখের সঙ্গী ছিলেন এবং আজও তাঁদের ভালোবাসা ও আন্তরিকতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।মানুষের ভালোবাসার এমন ঋণ কোনোদিন শোধ করা যায় না।

যতই বড় হও, জীবনের যত উচ্চতায়ই পৌঁছাও না কেন, তুমি আমাদের কাছে সেই ছোট্ট শিশুটিই হয়ে থাকবে—যে এক সকালে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার লেবার রুমে প্রথমবার আমার চোখের সামনে এসেছিল।

আল্লাহ, রব্বুল আলামিন, তোমাকে সর্বদা তাঁর হেদায়েত, রহমত ও হেফাজতের মধ্যে রাখুন। তোমাকে নেক, সুস্থ, সুখী ও কল্যাণময় জীবন দান করুন। ঈমান, জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতায় তোমাকে সমৃদ্ধ করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন।

শুভ জন্মদিন।
তোমার জীবনের প্রতিটি দিন হোক আনন্দ, শান্তি, সাফল্য ও বরকতে পূর্ণ।

অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল।
—মা -বাবা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রতিদিন এক কোটি ডিজিটাল লেনদেনের পথে বাধা বাটন ফোন: গভর্নর
অর্থনীতি

প্রতিদিন এক কোটি ডিজিটাল লেনদেনের পথে বাধা বাটন ফোন: গভর্নর

৯ আগস্ট ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিলেন তরুণী
বাংলাদেশ

ফেসবুকে পোস্ট দিয়ে পদ্মা নদীতে ঝাঁপ দিলেন তরুণী

১ মে ২০২৪

সর্বশেষ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র চেয়ারম্যান তানভীর চৌধুরীর জন্মদিনে বাবার আবেগঘন আশীর্বাদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র চেয়ারম্যান তানভীর চৌধুরীর জন্মদিনে বাবার আবেগঘন আশীর্বাদ

- ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
0

0

জয়শ্রী কবিরের জীবনের অন্ধকার সময়

জয়শ্রী কবিরের জীবনের অন্ধকার সময়

- ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
0

0

আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

আলহাজ্ব মকবুল আহমেদ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী

- ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
0

0

আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা-মদিনায় যেতে পারে না: ওমর সানী

আল্লাহর হুকুম ছাড়া কেউ মক্কা-মদিনায় যেতে পারে না: ওমর সানী

- ইউএসএ বাংলা ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র চেয়ারম্যান তানভীর চৌধুরীর জন্মদিনে বাবার আবেগঘন আশীর্বাদ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র চেয়ারম্যান তানভীর চৌধুরীর জন্মদিনে বাবার আবেগঘন আশীর্বাদ

২ সেপ্টেম্বর ২০২৬
জয়শ্রী কবিরের জীবনের অন্ধকার সময়

জয়শ্রী কবিরের জীবনের অন্ধকার সময়

২ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.