শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

এলডিসি উত্তরণে নতুন প্যারামিটার নির্ধারণ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
এলডিসি উত্তরণে নতুন প্যারামিটার নির্ধারণ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরে বাস্তবায়নের জন্য সরকার বেশকিছু প্যারামিটার নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসব লক্ষ্য বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে বেসরকারি খাতের পরামর্শকে গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।

রাজধানীর মতিঝিলে গতকাল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে কোম্পানি আইন, ১৯৯৪-এর সংশোধনীর খসড়া নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশনকে সামনে রেখে আগামী তিন বছরে বাস্তবায়নের জন্য বেশকিছু প্যারামিটার নির্ধারণ করা হয়েছে। এসব কাজের জন্য কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং কতটা বিস্তৃতভাবে কাজ করতে হবে, সে বিষয়েও সরকারকে ভাবতে হচ্ছে। কোম্পানি আইন সংশোধন সেই বিপুলসংখ্যক কাজের মধ্যে একটি উপাদান মাত্র।’

কোম্পানি আইনকে সময়োপযোগী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৯৪ সালে আইনটি প্রণয়নের পর মাত্র দুটি ছোটখাটো সংস্কার হয়েছে। ফলে বর্তমান ব্যবসায়িক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে আইনটি আধুনিকায়ন করা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘১৯৯৪ সালের পর কোম্পানি আইনে মাত্র দুটি ছোটখাটো সংস্কার হয়েছে। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে আইনটিকে যুগোপযোগী করতে হবে। ব্যবসা-বাণিজ্যের নিয়ম ও পদ্ধতি সহজ করতে বিশ্বের যেসব দেশে আইন ও বিধিবিধান ভালোভাবে কার্যকর হচ্ছে, সেসব দেশের উদাহরণ নেয়া যেতে পারে।’

অন্যান্য দেশে কোম্পানি-সংক্রান্ত আইন কীভাবে কার্যকর হচ্ছে, তা পর্যালোচনা করে ব্যবসায়ীদের নিজেদের প্রস্তাব দেয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশোধনী প্রক্রিয়ায় তাড়াহুড়া না করে বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিশ্লেষণের ওপর গুরুত্ব দেন।

খসড়া সংশোধনী নিয়ে মতামত দেয়ার জন্য ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় দেয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসায়ীরা যাতে সহজ ও স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেজন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা দরকার। তারা ৩০ দিন সময় চেয়েছেন, প্রয়োজন হলে আরো বেশি সময় নেয়া যেতে পারে। তবে দিন শেষে ভালো প্রস্তাব নিয়ে আসা দরকার।’

তিনি আরো বলেন, ‘অন্যান্য দেশে প্রস্তাবিত সংশোধনীগুলো কীভাবে কার্যকর হচ্ছে, তা তুলনা করে দেখতে হবে। এরপর ব্যবসায়ীদের পরামর্শের ভিত্তিতেই এমন একটি কাঠামো তৈরির চেষ্টা করা হবে, যা ব্যবসা সহায়ক পরিবেশ তৈরি করবে।’

ভবিষ্যতের সংস্কার কার্যক্রমেও ব্যবসায়ী মহলের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার কথা জানান বাণিজ্যমন্ত্রী। তার ভাষায়, ‘ভবিষ্যতে যেসব পরিবর্তন আনা হবে, সেগুলোর প্রতিটিতেই ব্যবসায়ী মহলের পরামর্শ প্রয়োজন হবে। সরকার ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই এসব পরিবর্তন আনতে চায়।’

সভায় কোম্পানি আইন সংশোধনের উদ্দেশ্য, প্রস্তাবিত পরিবর্তন ও এর যৌক্তিকতা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোস্তফা জামাল হায়দার। বেসরকারি খাতের পক্ষে প্রস্তাব উপস্থাপন করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির।

সম্পর্কিত

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

সভায় জানানো হয়, কোম্পানি আইনের সার্বিক আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য তৈরির লক্ষ্যে পাঁচটি কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি, তথ্যপ্রযুক্তির সর্বাত্মক ব্যবহার নিশ্চিত করা, করপোরেট সামাজিক দায়বদ্ধতার আইনি ভিত্তি তৈরি এবং ব্যবসা-বাণিজ্যে সুশাসন প্রতিষ্ঠা।

খসড়া সংশোধনী নিয়ে আলোচনায় ব্যবসায়ীরা বিভিন্ন প্রস্তাব দেন। এর মধ্যে ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রতিষ্ঠানগুলোয় কোম্পানি সচিব নিয়োগ এবং বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণার ক্ষেত্রে ন্যূনতম সময়সীমা ২১ দিন থেকে কমিয়ে ১৪ দিন করার প্রস্তাব উল্লেখযোগ্য।

কোম্পানি আইন সংশোধনের আগে বেসরকারি খাতের সঙ্গে মতবিনিময়কে ইতিবাচক হিসেবে দেখছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘অতীতে দেখেছি বেসরকারি খাতের সঙ্গে আলোচনা ছাড়াই পলিসি নেয়া হতো। ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোম্পানি আইন হলো মূল আইন, এর ওপর অন্য কোনো আইন প্রাধান্য পাওয়া উচিত নয়।’

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সভাপতিত্বে সভায় মুক্ত আলোচনায় অংশ নেন যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক মো. নূর-ই-আলম, এপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম।

সভায় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ, ট্রান্সকমের গ্রুপ সিইও সিমিন রহমান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি. রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী এবং বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল হকসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

জ্বালানি সংকটে ক্ষতি, গ্যাস-বিদ্যুৎ বিল ১২ মাসে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ
অর্থনীতি

জ্বালানি সংকটে ক্ষতি, গ্যাস-বিদ্যুৎ বিল ১২ মাসে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ

১৫ আগস্ট ২০২৬
ঢাবিতে গণত্রাণ দিতে মানুষের ঢল
বাংলাদেশ

ঢাবিতে গণত্রাণ দিতে মানুষের ঢল

২৩ আগস্ট ২০২৪

সর্বশেষ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

রাত ৮টায় দোকান বন্ধে খুচরা বিক্রি কমেছে ৩০ শতাংশ পর্যন্ত

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

সিটিজেন্স ব্যাংকে চালু হলো শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিং

- ইউএসএ বাংলা ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

সৌর সরঞ্জাম আমদানিতে কর ১৭ শতাংশ থেকে কমে ১ শতাংশ

১৮ সেপ্টেম্বর ২০২৬
কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

কৌশলগত কারণে বাংলাদেশের পোশাকের ক্রয়াদেশ সরাচ্ছে কিছু ক্রেতা

১৮ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.