শনিবার, নভেম্বর ৭, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

অতিথি অ্যাপস মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে: এবিএম মোশারফ হোসেন

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, প্রযুক্তি, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
অতিথি অ্যাপস মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে: এবিএম মোশারফ হোসেন

আবদুর রহমান খান

জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো উদীয়মান দেশীয় অনলাইন প্ল্যাটফর্ম ‘অতিথি গ্রুপ’-এর বহুল প্রতীক্ষিত অ্যাপস প্রি-লঞ্চিং এন্ড অতিথি ওভারভিউ প্রোগ্রাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তি খাতের এই মেগা ইভেন্টটি অনুষ্ঠিত হয়। একই মঞ্চ থেকে প্রতিষ্ঠানটির বহুমুখী ও যুগোপযোগী মোবাইল অ্যাপ্লিকেশন ‘অতিথি অ্যাপস’-এ নতুন তিনটি জনকল্যাণমুখী সেবা- রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও দূরদর্শী স্বাস্থ্যসেবা (টেলিডক্টর)-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মোঃ আশরাফুর রহমান’র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন। আর প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল (পিএমজেএফ)।

সম্পর্কিত

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

প্রধান অতিথির হাত ধরে প্রযুক্তিনির্ভর এই নতুন সেবাগুলোর আনুষ্ঠানিক শুভ সূচনা করার পর অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে লায়ন সাইফুল ইসলাম সোহেল অতিথি অ্যাপসের মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং এর ভবিষ্যৎ ব্যবসায়িক রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষের প্রয়োজনকে মাথায় রেখে এই বহুমুখী প্ল্যাটফর্মটি ডিজাইন করেছি। অতিথি অ্যাপসের অন্যান্য সার্ভিসের সাথে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবা একই ছাতার নিচে আসায় দেশের সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে এবং এটি দেশের আইটি সেক্টরে এক নতুন বিপ্লব ঘটাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অতিথি লিমিটেড-এর উপদেষ্টা অবসরপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, অতিথি এভিয়েশন এন্ড ওভারসীস লিমিটেড-এর পরিচালক লায়ন আলী আহমাদ মাহমুদ, অতিথি লিমিটেড-এর পরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এস এস ফেরদৌস, অতিথি সফটওয়্যার সলুশান লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন আফিয়া কনক এবং অতিথি লিমিটেড-এর পরিচালক (প্রশাসন) লায়ন ড. মোঃ সিরাজুল ইসলাম, অতিথি প্রপাটিজ লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর চেয়ারম্যান লায়ন এস এম শাহীন, অতিথি এভিয়েশন এন্ড ওভারসিস লিমিটেড-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) লায়ন আব্দুল হান্নান, অতিথি লিমিটেড-এর পরিচালক লায়ন মোঃ নূরনবী মৃধা, অতিথি সিটি এন্ড রিসোর্ট লিমিটেড-এর পরিচালক লায়ন ইঞ্জি. ওয়াহিদুর রহমান আজাদ এবং অতিথি মিডিয়া এন্ড পাবলিকেশন লিমিটেড-এর পরিচালক লায়ন মোঃ ইসমাইল মিয়া।

গ্রাহকসেবার মানোন্নয়নে নিজেদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাঁরা বলেন, নিখাদ গ্রাহক সন্তুষ্টি এবং আস্থার ওপর ভিত্তি করেই অতিথি গ্রুপ আজ দেশের সুপরিচিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমাদের রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবার এই অভূতপূর্ব নতুন ত্রিমাত্রিক সংযোজন বাংলাদেশের সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি খুব শীঘ্রই আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই বহুমুখী সেবা সম্প্রসারণের মাধ্যমে আমরা বিশ্ববাজারে বাংলাদেশের প্রযুক্তির সক্ষমতা তুলে ধরব। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য আলোচক ও বিশিষ্ট বক্তারা অতিথি গ্রুপের এই যুগান্তকারী যাত্রায় প্রাতিষ্ঠানিক সততা ও বৈশ্বিক মানসম্পন্ন উদ্ভাবনী পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশারফ হোসেন বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশীয় আইটি খাতের এমন উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও টেলিডক্টর সেবার সমন্বয়ে অতিথি অ্যাপস মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও গতিশীল করবে। বিশেষ করে পর্যটন খাতের টেকসই উন্নয়নে এবং দেশজুড়ে আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দিতে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

সভাপতির বক্তব্যে অতিথি গ্রুপের নির্বাহী পরিচালক ড. লায়ন মোঃ আশরাফুর রহমান বলেন, দেশীয় প্রযুক্তি ও মেধার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা একটি স্বনির্ভর ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছি। আমাদের লক্ষ্য কেবল সেবাদান নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সাশ্রয়ী ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দেওয়া।

উৎসবমুখর এই আয়োজনে আমন্ত্রিত গুণী ব্যক্তিবর্গ এবং অতিথি গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে বর্তমান জীবনযাত্রায় ডিজিটাল প্ল্যাটফর্মের বৈপ্লবিক প্রভাব এবং এর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে অত্যন্ত তথ্যবহুল ও প্রায়োগিক আলোচনা করা হয়। এরপর ‘গো ক্রিয়েটিভ’ সেশনে অতিথি গ্রুপের দূরদর্শী ভবিষ্যৎ রোডম্যাপ এবং সৃজনশীল ব্যবসায়িক ভাবনার চমৎকার রূপরেখা তুলে ধরা হয়। সবশেষে, এক জমকালো ও নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

সানাই বলছেন নতুন বিয়ে করেছেন, প্রথম স্বামীর দাবি বিচ্ছেদ হয়নি, আসল ঘটনা কী?
বাংলাদেশ

সানাই বলছেন নতুন বিয়ে করেছেন, প্রথম স্বামীর দাবি বিচ্ছেদ হয়নি, আসল ঘটনা কী?

২৭ সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক

নিউ ইয়র্কে ‘চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’-এর বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা সম্পন্ন

২৬ আগস্ট ২০২৬

সর্বশেষ

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

Mohammad Rafiqul Islam Joins UCB as Deputy Managing Director and COO

Mohammad Rafiqul Islam Joins UCB as Deputy Managing Director and COO

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

Banglalink Engages with VEON Board Members, Unveils RYZE AI and MuktoPay

Banglalink Engages with VEON Board Members, Unveils RYZE AI and MuktoPay

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

দৈনিক দিনকালের সম্পাদক ও প্রকাশক হলেন আতিকুর রহমান রুমন

৬ নভেম্বর ২০২৬
সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

সংস্কারের বন্ধু জামায়াত হতে পারে কি: সামান্তা শারমিন

৬ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.