রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

সানাই বলছেন নতুন বিয়ে করেছেন, প্রথম স্বামীর দাবি বিচ্ছেদ হয়নি, আসল ঘটনা কী?

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
সানাই বলছেন নতুন বিয়ে করেছেন, প্রথম স্বামীর দাবি বিচ্ছেদ হয়নি, আসল ঘটনা কী?

নিজের দ্বিতীয় বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব। ১ কোটি ১ লাখ ১ টাকা দেনমোহরে সুইডেন প্রবাসী সোহেল এফ খান (৪৫) নামের একজনকে বিয়ে করেছেন বলে তিনি দাবি করেছেন। তবে এক টাকাও উসুল করা হয়নি, পুরোটাই বাকি। তিনি বলেন, জানুয়ারিতে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্নের পরে বিস্তারিত জানাবো। আর এদিকে সানাইয়ের প্রথম স্বামী আবু সালেহ মুসা জানান, তার সঙ্গে সানাইয়ের বিচ্ছেদই হয়নি। তাহলে আসল ঘটনা কী? এমন প্রশ্ন এখন নেট দুনিয়ায়।

সানাইয়ের প্রথম স্বামী আবু সালেহ মুসার বক্তব্য দিয়ে শুরু করা যাক। তিনি বলেন, আমরা তো একসঙ্গে একই বাসায় আছি। সানাই চাকরি করছে। নতুন করে বিয়ের বিষয় কেমনে কী বুঝতেছি না। আসলে মিডিয়া জগতের মানুষগুলোর ভাইরাল নেশা। আগে এসব খোঁজ রাখতাম এখন রাখি না।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

আর সানাই বলছেন উল্টো কথা। তিনি বলেন, আমি কয়েক মাস আগেই এক ফেসবুক লাইভে তার সঙ্গে সংসার না করার তথ্য জানিয়েছিলাম। আমরা একসঙ্গে নেই। আমি বর্তমানে ঢাকায় রয়েছি, আর আমার পরিবার রংপুরে। এমনকি প্রথম স্বামীর সঙ্গে ৮ মাস আগেই বিচ্ছেদ হয়েছে বলেও জানান তিনি।

শুধু তাই নয়, সানাই স্পস্ট দাবি করেন, ২২ সেপ্টেম্বর পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়েছে। পাত্রের নাম সোহেল এফ খান। সুইডেন প্রবাসী ব্যবসায়ী। তিনি বলেন, আমার স্বামী ১২ অক্টোবর দেশের বাইরে চলে যাচ্ছেন। সেখানে আমিও ঘুরতে যাব। তবে বিদেশে একেবারে স্থায়ী হতে কিছুটা সময় লাগবে। সেটা ধরেন ১-২ বছর লাগতে পারে। তবে বিদেশে স্থায়ী হচ্ছি এটা নিশ্চিত।

এদিকে সানাইয়ের মা মাকসুদা খাতুন মেরি বলেছেন, নতুন করে কোনো বিয়ের বিষয় জানা নেই। এটা ভুল কথা আমার মেয়ে চাকরি করে। আর আমার জামাইয়ের চাকরি চলে গেছে এজন্য রাগ করে এগুলো বলছে। আমি টিচার মানুষ, চাকরি শেষের পথে- মিথ্যা বলব না, আমার জামাই একটু অলস। সানাই রাগ করে এগুলো লিখছে যাতে জামাই কাজ করে। তবে আমার জামাই খুব ভালো ছেলে, তবে ওর ব্র্যাক ব্যাংকের চাকরিটা হয়ত ফেরত পাবে। জামাইয়ের পরিবারের সবাই ভালো মানুষ।

মায়ের এই দাবির বিষয়ে সানাই বলেন, আসলে আমার মা চান আমি প্রথম স্বামীর সঙ্গেই থাকি; কিন্তু সে আমার জীবনটা নরকে পরিণত করেছে।

সানাই বলেন, কয়েকদিনের মধ্যেই ফেসবুক লাইভে আসব। আমার দ্বিতীয় স্বামীকে সঙ্গে নিয়েই। শিগগিরই কাবিননামার ছবিও প্রকাশ করব। তখনই সবাই পরিষ্কার হবেন, আমি সত্যি বলেছি কিনা।

ট্যাগ: অভিনেত্রীবিয়েমডেললিডসানাই
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

অর্থনীতি

ডিম-পাঙাশ-ব্রয়লারও এখন নিম্নবিত্তের নাগালের বাইরে

১৭ সেপ্টেম্বর ২০২৬
আমাকে উৎখাত করলে ক্ষমতায় কে আসবে’, প্রশ্ন শেখ হাসিনার
বাংলাদেশ

আমাকে উৎখাত করলে ক্ষমতায় কে আসবে’, প্রশ্ন শেখ হাসিনার

২ মে ২০২৪

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.