আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে এ প্রক্রিয়া শুরু করার আগে আওয়ামী লীগকে নিজেদের দায় স্বীকার করে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন।
জাহেদ উর রহমান বলেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়। বরং এমন উদ্যোগ হলে তা ইতিবাচক হতে পারে।
তবে পুনর্মিলনের আগে এর মৌলিক ভিত্তি নির্ধারণ করা জরুরি বলে মনে করেন তিনি। তাঁর মতে, মাঝখান থেকে কেউ পুনর্মিলনের উদ্যোগ নিতে চাইলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা উচিত। দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার মাধ্যমে পুনর্মিলন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে।
জাহেদ উর রহমান বলেন, শুধু আলোচনার মাধ্যমে রিকনসিলিয়েশন শুরু করলেই হবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত ও পারস্পরিক অবস্থান স্পষ্ট করা জরুরি। আওয়ামী লীগ সেই জায়গায় এগিয়ে এলে পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব।
তিনি বলেন, পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে এবং নিজেদের দায় স্বীকার করতে হবে।![]()