২০১৮ সালে নৃশংস হামলার শিকার হওয়া এবং দীর্ঘ আট বছর কারাবরণের ঘটনা স্মরণ করে অপুর ত্যাগ ও প্রতিকূলতার কথা তুলে ধরেছেন কামরুল হাসান। একই সঙ্গে শরীয়তপুরে হুইপের নেতৃত্বে গত সাত মাসে দৃশ্যমান উন্নয়ন হয়েছে দাবি করে এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।
শরীয়তপুর থেকে দেওয়া বক্তব্যে কামরুল হাসান বলেন, ২০১৮ সালে অপু ভাইয়ের ওপর চালানো নৃশংস ও বর্বরোচিত হামলার স্মৃতি আজও তাঁদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে রেখেছে। সেদিন যেভাবে তাঁর ওপর পশুবিক কায়দায় হামলা চালানো হয়েছিল, মহান আল্লাহর অশেষ রহমত ও দয়া না থাকলে তাঁর বেঁচে থাকা অসম্ভব ছিল। সেই রক্তাক্ত স্মৃতি আজও তাঁদের গভীরভাবে তাড়িত করে।
![]()
তিনি বলেন, অপু ভাইকে দীর্ঘ আট বছর কারাবরণ করতে হয়েছে। কারাগারে বিনা চিকিৎসায়ও থাকতে হয়েছে তাঁকে। তাঁর জীবনের এই কঠিন সময় ও প্রতিকূলতার স্মৃতি এখনো তাঁদের মনে গভীরভাবে দাগ কেটে আছে।
কামরুল হাসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিশ্বস্ত ভ্যানগার্ড এবং জিয়া পরিবারের আস্থাভাজন মাননীয় হুইপের গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে শরীয়তপুরে উন্নয়নের মহাবিপ্লব ঘটবে। এই প্রত্যাশা এখন বাস্তবেও প্রতিফলিত হচ্ছে। মাত্র সাত মাসের ব্যবধানেই জেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সাধারণ মানুষের চোখে দৃশ্যমান ও স্পষ্ট হয়ে উঠেছে।![]()
তিনি আরও বলেন, অপপ্রচার চালিয়ে শরীয়তপুরের অপ্রতিরোধ্য উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা না করাই ভালো। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান তিনি।
![]()