বুধবার, আগস্ট ১৯, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

আমাজনে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির সন্ধান

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪
in আন্তর্জাতিক, বিশ্ব
Reading Time: 1 min read
A A
0
আমাজনে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির সন্ধান

দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশ পেরুর আমাজন বৃষ্টিবহুল অরণ্যে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির প্রানীর সন্ধান পাওয়া গেছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে ইঁদুর, কাঠবিড়ালি, মাছ, ব্যাঙ, প্রজাপতি প্রভৃতি।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী, প্রানী সংরক্ষণ ও গবেষণা সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনালের র‌্যাপিড অ্যাসেসমেন্ট নামের একটি কর্মসূচির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ট্রন্ড লারসেন বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেন, নতুন আবিষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে উভচর ইঁদুর, কাঁটাযুক্ত ইঁদুর, ছোটো আকারের একপ্রকার কাঠবিড়ালি, আট ধরনের মাছ, তিন ধরনের উভচর এবং ১০ ধরনের প্রজাপতি।

সম্পর্কিত

নিউইয়র্কে এনবিসির মহাসমারোহে ‘হেল্প দ্য পিপল, সেভ দ্য লাইভ’ উদ্যোগ ও ম্যাগাজিনের শুভ উদ্বোধন

প্রবাসে থেকেও তিন সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন মোমেন সরকার

লারসেন বলেন, “আমরা একপ্রকার ইঁদুরের সন্ধান পেয়েছি যে মাটি ও পানিতে চলাচলের ক্ষেত্রে তারা সমান দক্ষ এবং সাধারণত পানি থেকেই তাদের খাবার যোগাড় করে। এক ধরনের মাগুর মাছ পেয়েছি, সেগুলোর দেহে আঁশ রয়েছে। এক ধরনের নতুন কাঠবিড়ালির সন্ধান পেয়েছি, যেটির আকার পূর্নবয়স্ক অবস্থায় সাধারণ মানুষের হাতের তালুর চেয়েও ছোটো।

“আমার ধারণা, আমাজনের পেরু অংশ নিয়ে জীববিজ্ঞানীরা তেমন মাথা ঘামাননি। কারণ ইতোমধ্যে আমরা ২৮টি নতুন প্রজাতি আবিষ্কার করতে পেরেছি এবং যা বুঝতে পারছি, সামনে আরও বেশ কয়েকটি নতুন প্রজাতি আবিষ্কার করতে পারব আমরা।”

এর যুক্তি হিসেবে তিনি বলেন, “নতুন যে প্রজাতিগুলোর আবিষ্কার হয়েছে, সেগুলোর সন্ধান মিলেছে আমাজনের আলটো মায়ো অঞ্চল ও তার আশপাশের। এই অঞ্চলটি একটি সংরক্ষিত অঞ্চল এবং জঙ্গলের খুব ভেতরে নয়। কয়েকটি আদিবাসী অধ্যুষিত গ্রামও এখানে রয়েছে। এই আদিবাসীরা সবাই আওয়াজুন নৃগোষ্ঠীর।”

“আমরা যদি জঙ্গলের একদম গভীরে যাই, তাহলে আরও নতুন প্রজাতির সন্ধান পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”

২০২২ সালের জুন থেকে পেরুর আমাজন অঞ্চলে নতুন প্রজাতির প্রানীর অনুসন্ধান কার্যক্রম শুরেু করেছে কানজারভেশন ইন্টারন্যাশনালের একটি বিশেষজ্ঞ দল। এ দলের মোট সদস্য সংখ্যা ১৩ জন। ট্রন্ড লারসেন দলটির নেতৃত্ব দিচ্ছেন।”

রয়টার্সকে লারসেন বলেন, “আওয়াজুন নৃগোষ্ঠী লোকজনরা আমাদের খুব সহযোগিতা করছেন। তাদের সঙ্গে কাজ করা বেশ উপভোগ্য। এই গোষ্ঠীর লোকজন হাজার হাজার বছর ধরে আমাজনের অরণ্যাঞ্চলে বসবাস করছেন। বন-জঙ্গল, গাছপালা, পশুপাখি সম্পর্কে তাদের ধারণা ঐতিহ্যগতভাবেই খুব গভীর।”

তবে যেভাবে প্রতিনিয়ত আমাজন জঙ্গল উজাড় হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে এই অঞ্চলের বাস্তুসংস্থানের ওপর তার গুরুতর প্রভাব পড়বে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম বৃষ্টিবহুল অরণ্য আমাজন দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত। এই দেশগুলো হলো ব্রাজিল, বলিভিয়া, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর।

সূত্র : রয়টার্স

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

গত ২ মাসে লেবাননে নিহত হয়েছে ২ শতাধিক শিশু : ইউনিসেফ
আন্তর্জাতিক

গত ২ মাসে লেবাননে নিহত হয়েছে ২ শতাধিক শিশু : ইউনিসেফ

১৯ নভেম্বর ২০২৪
এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমস, ১৬ আগস্টের কনসার্ট ঘিরে প্রবাসীদের তুমুল উন্মাদনা
আন্তর্জাতিক

এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমস, ১৬ আগস্টের কনসার্ট ঘিরে প্রবাসীদের তুমুল উন্মাদনা

১৪ আগস্ট ২০২৬

সর্বশেষ

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
0

0

Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
0

0

Dhaka Bank Inaugurates Its 39th Sub-Branch at Bangladesh Bar Council, Dhaka

Dhaka Bank Inaugurates Its 39th Sub-Branch at Bangladesh Bar Council, Dhaka

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
0

0

Premier Bank Relocates Baridhara Branch to Shefa Tower

Premier Bank Relocates Baridhara Branch to Shefa Tower

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

A Y M Mostafa Appointed Additional Deputy Managing Director of ONE Bank

১৯ আগস্ট ২০২৬
Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

Jabedul Alam Joins Standard Islami Bank as Deputy Managing Director and Chief Transformation Officer

১৯ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.