রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, বিশ্ব, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখে দুটি মার্কিন যুদ্ধজাহাজ সংঘাতপূর্ণ এলাকা থেকে সরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি কোনো মার্কিন যুদ্ধজাহাজে আঘাত করেনি এবং এতে কোনো মার্কিন সেনাও আহত হননি।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে, একটি বিমানবাহী রণতরী ও একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওই দুই জাহাজ ইরানি জাহাজকে হয়রানি এবং সমুদ্রপথে অবরোধে অংশ নিচ্ছিল।

সম্পর্কিত

লারার কণ্ঠেও ইমরানের চিকিৎসার দাবি

বিশ্ববাজারে খাদ্যের দাম বাড়ার শঙ্কা

আইআরজির দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ‘সংঘর্ষের এলাকা’ ছেড়ে চলে যায়। হামলার বিষয়টি সেন্টকমও স্বীকার করেছে বলে দাবি করেছে ইরানের এই বাহিনী।

তবে সেন্টকমের বক্তব্য, আঞ্চলিক জলসীমায় টহলরত দুটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। জাহাজ দুটি হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ইরানের সশস্ত্র বাহিনী আরও তীব্র জবাব দেবে।

এর আগে শনিবার আইআরজিসির নৌবাহিনী জানিয়েছিল, ইরানি একটি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পরে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে সমুদ্রপথে হামলা-পাল্টা হামলার ঘটনায় ওই সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ডারউইনে ইতিহাস, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম জয়
খেলা

ডারউইনে ইতিহাস, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম জয়

১৬ আগস্ট ২০২৬
অবিক্রীত পোশাক ধ্বংসে ইউরোপের নিষেধাজ্ঞা ও বাংলাদেশের অবস্থান
অর্থনীতি

অবিক্রীত পোশাক ধ্বংসে ইউরোপের নিষেধাজ্ঞা, ইউরোপে প্রতিযোগিতা ধরে রাখতে কৌশল বদলাতে হবে: মো. মহিউদ্দিন রুবেল

৪ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

লারার কণ্ঠেও ইমরানের চিকিৎসার দাবি

লারার কণ্ঠেও ইমরানের চিকিৎসার দাবি

- ইউএসএ বাংলা ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

মাদক কারবারে কোটিপতি, গাজীপুরে আলোচনায় আট নারী

৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্রে সরে গেল দুই মার্কিন যুদ্ধজাহাজ

৬ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.