বুধবার, নভেম্বর ৪, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

উপকূলে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৬ মে ২০২৪
in বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
Cyclone Remal

Cyclone Remal

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রিমাল’ বাংলাদেশ উপকূলে তাণ্ডব চালাচ্ছে। এরই মধ্যে দেশের উপকূলীয় অঞ্চল প্লা‌বিত হয়ে গেছে। অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে ভেতরে ঢুকেছে পানি। এছাড়া পটুয়াখালী ও সাতক্ষীরায় দুজন নিহতের খবর পাওয়া গেছে। লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

এদিকে বাগেরহাট, মোংলা, শরণখোলা, মোরেলগঞ্জে ঝোড়-বৃষ্টি শুরু হয়েছে। আতঙ্কে নদীতীরবর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা আশ্রয় নিয়েছেন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোতে।

এছাড়া ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার সকাল থেকেই বাগেরহাটের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও রামপাল উপজেলার প্রায় অধিকাংশ এলাকায় সারা দিনই বিদ্যুৎ ছিল না। অন্যান্য এলাকাতেও বিদ্যুৎ ছিল আসা–যাওয়ার মাঝে।

সম্পর্কিত

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শরীয়তপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ, নেতৃত্বে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

অপরদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারে তলিয়ে গেছে সুন্দরবন। সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলায় হড্ডা গ্রামের কয়রা নদীতে ভেসে এসেছে একটি হরিণ শাবক। পরে বনরক্ষীরা হরিণ শাবকটিকে নিয়ে বনের মধ্যে টহল ফাঁড়ির পুকুরের উঁচু পাড়ে ছেড়ে আসেন।

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেকে বাঁচতে ভোলায় সাত উপ‌জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্রে ৩৭ হাজার ৩২২ জন মানুষ আশ্রয় নি‌য়ে‌ছে। এদিকে এরই মধ্যে জোয়া‌রের পা‌নি‌তে ভোলার চরফ‌্যাশ‌নের বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম প্লা‌বিত হ‌য়ে‌ছে। এছাড়া মেঘনা ও তেতু‌লিয়া নদী উত্তল র‌য়ে‌ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, সব উপকূল এলাকায় বর্তমানে বাতাস বয়ে যাচ্ছে। এছাড়া উপকূলীয় এলাকাগুলো ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। অনেক জায়গায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে। এই মুহূর্তে উপকূলীয় এলাকার মানুষজন বিপদের মধ্যে আছেন। লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

ট্যাগ: Cyclone Remalঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় রিমালবাংলাদেশ উপকূললিড
শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রণোদনার ৪১ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো ১৭ ব্যাংক
অর্থনীতি

প্রণোদনার ৪১ হাজার কোটি টাকার তহবিলে যুক্ত হলো ১৭ ব্যাংক

২৮ আগস্ট ২০২৬
𝗠𝗿𝘀. 𝗦𝗵𝗮𝗶𝗹𝗮 𝗕𝗮𝗻𝘂 𝗝𝗵𝘂𝗺𝘂𝗿 𝗝𝗼𝗶𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿𝘀 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.
অর্থনীতি

𝗠𝗿𝘀. 𝗦𝗵𝗮𝗶𝗹𝗮 𝗕𝗮𝗻𝘂 𝗝𝗵𝘂𝗺𝘂𝗿 𝗝𝗼𝗶𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗕𝗼𝗮𝗿𝗱 𝗼𝗳 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿𝘀 𝗼𝗳 𝗦𝗼𝘂𝘁𝗵𝗲𝗮𝘀𝘁 𝗕𝗮𝗻𝗸 𝗣𝗟𝗖.

২ নভেম্বর ২০২৬

সর্বশেষ

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

মার্কিন সিনেটে প্রথম মুসলিম-আমেরিকান আবদুল এল-সায়েদ

- ইউএসএ বাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

মনেঁর ‘আইরিস’ বিক্রি হলো ৫ কোটি ইউরোতে, ফ্রান্সে নিলামে নতুন রেকর্ড

৪ নভেম্বর ২০২৬
সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

৪ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.