এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন আরিফ বিল্লাহ আদিল চৌধুরী। ১৯ আগস্ট ২০২৬ তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। দেশি-বিদেশি ব্যাংকিং খাতে তাঁর রয়েছে ২৫ বছরের বেশি অভিজ্ঞতা। এর আগে তিনি ন্যাশনাল ব্যাংকের এমডি এবং ২০২০ সালে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ার পরিচালকসহ দেশের বাইরে ১৫ বছরের বেশি সময় গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্বে ছিলেন। ব্যাংকিং খাতে প্রযুক্তি আধুনিকায়ন, মূলধন শক্তিশালীকরণ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় তাঁর অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কানাডার রিচার্ড আইভি স্কুল অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।