বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

এমটিবি যুক্ত হলো বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
এমটিবি যুক্ত হলো বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে

চলতি মূলধনের সংকটে থাকা ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

‘সিএমএসএমই খাত সম্পর্কিত ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিম’-এর আওতায় এ সুবিধা দেওয়া হবে। এর লক্ষ্য হলো সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোর ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়নে সহায়তা করা।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত চুক্তি হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক মো. জবদুল ইসলাম এবং এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসা কর্মকর্তা চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

সম্পর্কিত

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, বিনিয়োগ ৩৮২২ কোটি টাকা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং এমটিবির হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের উদ্বৃত্ত তারল্য দিয়ে গঠিত এ ঘূর্ণায়মান তহবিলের মেয়াদ তিন বছর। স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

শর্তসাপেক্ষে ঋণগ্রহীতারা তিন থেকে ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধাও পেতে পারেন। পর্যাপ্ত চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় ব্যবসা পরিচালনা করতে পারছে না—এমন সিএমএসএমই প্রতিষ্ঠানকে এ তহবিলের আওতায় সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে সিআইবি খেলাপি ঋণগ্রহীতারা এ স্কিমের সুবিধা পাবেন না।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ
জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান বিএনপির দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফল: খন্দকার মোশাররফ

২৬ আগস্ট ২০২৬
গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু
বাংলাদেশ

গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

৮ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, বিনিয়োগ ৩৮২২ কোটি টাকা

নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, বিনিয়োগ ৩৮২২ কোটি টাকা

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

সাংবাদিকতার মাঠ থেকে রাষ্ট্রীয় যোগাযোগের কেন্দ্রে আতিকুর রহমান রুমন

সাংবাদিকতার মাঠ থেকে রাষ্ট্রীয় যোগাযোগের কেন্দ্রে আতিকুর রহমান রুমন

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

এমটিবি যুক্ত হলো বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে

এমটিবি যুক্ত হলো বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিমে

- ইউএসএ বাংলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

ইতালিতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ: প্রকৃতির সান্নিধ্যে প্রবাসীদের দিনভর আনন্দ-উচ্ছ্বাস

১৭ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, বিনিয়োগ ৩৮২২ কোটি টাকা

নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুরে বৈদ্যুতিক ট্রেন, বিনিয়োগ ৩৮২২ কোটি টাকা

১৭ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.