শনিবার, আগস্ট ১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম পুনর্নির্ধারণের ভাবনায় সৌদি আরামকো

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, বাণিজ্য
Reading Time: 1 min read
A A
0
এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম পুনর্নির্ধারণের ভাবনায় সৌদি আরামকো

এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম পুনর্নির্ধারণের ভাবনায় সৌদি আরামকো

বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান সৌদি আরামকো এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণের পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা সংকটের কারণে বিকল্প রুটে তেল পরিবহন করতে হওয়ায় পরিবহন ব্যয় ও জাহাজ ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এই অতিরিক্ত খরচ সমন্বয় করতেই নতুন মূল্য কাঠামো বিবেচনায় নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য বিজনেসলাইন-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের ভূমধ্যসাগরীয় সিদি কেরির বন্দর থেকে খালাস হওয়া অপরিশোধিত তেলের জন্য আলাদা মূল্য নির্ধারণের বিষয়টি বিবেচনা করছে সৌদি আরামকো। যদিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সম্প্রতি লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের হুথিদের হামলা ও নৌ-হুমকির কারণে সৌদি আরবকে প্রচলিত সমুদ্রপথ থেকে সরে এসে বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। এর ফলে সরাসরি ঝুঁকিপূর্ণ জলপথ এড়ানো গেলেও পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর আগে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার সময়ও সৌদি আরামকো পূর্বাঞ্চলের তেলক্ষেত্র থেকে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে তেল পরিবহন করে সেখান থেকে এশিয়ায় রপ্তানি করত। তখন তেলের মূল্য নির্ধারণে মাসিক বাজারদরের সঙ্গে পাইপলাইন ব্যবহারের ফি যোগ করা হতো।

বর্তমানে হুথিদের হুমকির কারণে ইয়ানবু বন্দর থেকে তেল প্রথমে মিসরের আইন সুখনা বন্দরে নেওয়া হচ্ছে। এরপর সুয়েজ-মেডিটেরেনিয়ান পাইপলাইনের মাধ্যমে তা ভূমধ্যসাগরের সিদি কেরির বন্দরে পৌঁছানো হয়। সেখান থেকে জাহাজগুলোকে ভূমধ্যসাগর, জিব্রাল্টার প্রণালি ও আফ্রিকার দক্ষিণ প্রান্তের উত্তমাশা অন্তরীপ ঘুরে এশিয়ার বিভিন্ন বন্দরে যেতে হচ্ছে।

সম্পর্কিত

ইউসিবির ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার

বাংলাদেশে প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

এই দীর্ঘ রুটে যাত্রার সময় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জাহাজ পরিচালনা, জ্বালানি ও বীমা ব্যয়ও। বাজার বিশ্লেষকদের ধারণা, বিকল্প এ রুট ব্যবহারের ফলে একটি জাহাজের পরিবহন ব্যয় প্রায় এক কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। এর প্রভাব হিসেবে এশিয়ার ক্রেতাদের জন্য ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে।

বিশ্লেষকদের মতে, সরবরাহ অব্যাহত রাখতে সৌদি আরামকো মূল্য সমন্বয়ের পথে হাঁটলেও শেষ পর্যন্ত বাড়তি ব্যয়ের বড় অংশ বহন করতে হতে পারে এশিয়ার তেল শোধনাগার ও আমদানিকারকদের। এর প্রভাব আঞ্চলিক জ্বালানি বাজারেও পড়তে পারে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

এআইয়ের চাহিদায় উড়ছে স্যামসাংয়ের চিপে ২৫০ শতাংশ লাভ, লোকসানে মোবাইল বিভাগ
অর্থনীতি

এআইয়ের চাহিদায় উড়ছে স্যামসাংয়ের চিপে ২৫০ শতাংশ লাভ, লোকসানে মোবাইল বিভাগ

৩০ জুলাই ২০২৬
অর্থনীতি

ঋণখেলাপি মুক্ত থাকাই ব্যবসার বড় মর্যাদা: মোস্তফা কামাল

১১ জুন ২০২৬

সর্বশেষ

ইউসিবির ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার

ইউসিবির ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

বাংলাদেশে প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

বাংলাদেশে প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বাকি সময়ের লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা

অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের বাকি সময়ের লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

সপ্তাহে ৩৭% দর বেড়ে ডিএসইর শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহে ৩৭% দর বেড়ে ডিএসইর শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

- ইউএসএ বাংলা ডেস্ক
১ আগস্ট ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ইউসিবির ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার

ইউসিবির ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার

১ আগস্ট ২০২৬
বাংলাদেশে প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

বাংলাদেশে প্রথম ডিজিটাল ট্রেড লেনদেন শুরু করল প্রাইম ব্যাংক

১ আগস্ট ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.