আট বছর পর ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে ফিরেছে আলোচিত ‘ফ্যান্টাসি ব্রা’। এবারের আয়োজনে ৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৭ কোটি টাকা মূল্যের হীরাখচিত ব্রা পরে র্যাম্পে হেঁটেছেন মার্কিন রিয়েলিটি টিভি তারকা ও সৌন্দর্যপণ্য উদ্যোক্তা কাইলি জেনার।
মার্কিন ফ্যাশন সাময়িকী ভোগের প্রতিবেদন অনুযায়ী, ব্রাটিতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৪১০টি প্রাকৃতিক হীরা। এর মাঝখানে রয়েছে ৭৫ দশমিক ৫৪ ক্যারেটের উজ্জ্বল কাটের বিরল হলুদ হীরা। নকশা ও অলংকারের বিশেষত্বের কারণে এটি ভিক্টোরিয়াস সিক্রেটের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি ফ্যান্টাসি ব্রা।![]()
ব্রাটি তৈরি করতে ১৫ জন কারিগরের এক হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে। এর ওজন প্রায় চার পাউন্ড।
২০১৮ সালের পর এবারই প্রথম ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোতে দেখা গেল ফ্যান্টাসি ব্রার নতুন সংস্করণ। দীর্ঘ বিরতির পর এই বিশেষ আয়োজনকে স্মরণীয় করে তুলতে নকশা ও মূল্যবান রত্নের ব্যবহারে বিশেষ গুরুত্ব দিয়েছে ব্র্যান্ডটি। আগের রেকর্ডের তুলনায় এবারের ব্রাটির দাম প্রায় সাড়ে তিন কোটি ডলার বেশি।
র্যাম্পে কাইলি জেনারের পরনে ছিল হালকা কাপড়ের মিনিস্কার্ট, স্বচ্ছ হিল ও সাদা পালকের ডানা। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ ছিল ৪ হাজারের বেশি প্রাকৃতিক হীরায় সাজানো বিলাসবহুল ব্রাটি।
![]()
Convert to PDF