মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ বাংলাদেশ

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির তীব্র নিন্দা, অপসারণের দাবি

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
in বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে টিআইবির তীব্র নিন্দা, অপসারণের দাবি

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফায়ার’ করবে— পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি অবিলম্বে আইজিপির এই বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং তাঁর জবাবদিহি নিশ্চিত করতে তাঁকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, সরকারের অনুমতির শর্ত জুড়ে দিয়ে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যার সম্ভাবনা তুলে ধরা সরাসরি সংবিধান, আইনের শাসন এবং নাগরিকদের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে পুলিশপ্রধান ক্রসফায়ারকে ব্যবহার করতে চাইছেন কি না, এমন প্রশ্ন উঠেছে। সরকারের অনুমতির শর্ত জুড়ে বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা আসলে আইনসম্মতভাবে অপরাধ দমনে ব্যর্থতারই স্বীকারোক্তি।”

সম্পর্কিত

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী, মেজবাউর রহমান সুমন

ব্রাজিলে ইতিহাস গড়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইনগত সুরক্ষা এবং জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে। কোনো নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে এই অধিকার কেড়ে নেওয়ার সুযোগ নেই। আইজিপি একদিকে সংবিধান মেনে চলার কথা বলছেন, অন্যদিকে ক্রসফায়ারের কথা বলছেন— যা সম্পূর্ণ পরস্পরবিরোধী। অতীতের ক্রসফায়ার এবং কথিত বন্দুকযুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে টিআইবি জানায়, এ ধরনের বক্তব্য মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের বেআইনি বলপ্রয়োগে উৎসাহিত করতে পারে।

টিআইবির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রনেতা এবং মানবাধিকার সংগঠনও আইজিপির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের মতে, এটি দেশে আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ভয়ের সংস্কৃতি ফিরিয়ে আনার একটি বিপজ্জনক বার্তা।

তবে সমালোচনার মুখে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, আইজিপি মূলত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কঠোরতা বোঝাতে গিয়ে আক্ষরিক অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তিনি শব্দটি ব্যবহার করেননি। পুলিশ সদর দপ্তর আরও জানায়, পুলিশ সর্বদা প্রচলিত আইন মেনেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে থাকে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর শুভেচ্ছা
জাতীয়

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর শুভেচ্ছা

২৭ সেপ্টেম্বর ২০২৬
asif
বাংলাদেশ

কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে পারবে না

২৫ আগস্ট ২০২৪

সর্বশেষ

Premier Bank celebrates 27th anniversary, reaffirms commitment to transparency

Premier Bank celebrates 27th anniversary, reaffirms commitment to transparency

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী, মেজবাউর রহমান সুমন

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী, মেজবাউর রহমান সুমন

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

আবুধাবিতে সুরের ঝড় তুলতে আসছেন পপসম্রাজ্ঞী জেনিফার লোপেজ!

আবুধাবিতে সুরের ঝড় তুলতে আসছেন পপসম্রাজ্ঞী জেনিফার লোপেজ!

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

ব্রাজিলে ইতিহাস গড়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

ব্রাজিলে ইতিহাস গড়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুলা

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

Premier Bank celebrates 27th anniversary, reaffirms commitment to transparency

Premier Bank celebrates 27th anniversary, reaffirms commitment to transparency

২৭ অক্টোবর ২০২৬
ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী, মেজবাউর রহমান সুমন

ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেলেন মাহমুদা চৌধুরী, মেজবাউর রহমান সুমন

২৭ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.