রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

খলিলুরের নেতৃত্বে আস্থা পুনর্গঠনের গুতেরেসের

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬
in আন্তর্জাতিক, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
খলিলুরের নেতৃত্বে আস্থা পুনর্গঠনের গুতেরেসের

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নতুন সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে বহুপক্ষীয় কূটনীতিতে হারিয়ে যাওয়া আস্থা পুনর্গঠন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমানকে স্বাগত জানিয়ে গুতেরেস বলেন, বর্তমান বিশ্ব সংঘাত, ভূরাজনৈতিক বিভাজন, জলবায়ু সংকট ও বৈষম্যের মতো জটিল চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থায় কূটনীতি, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদ বৈশ্বিক আস্থা ও সদিচ্ছা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

গত মঙ্গলবার শপথ নেওয়ার মাধ্যমে খলিলুর রহমান ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল, যা দেশের কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমান বলেন, বহুপক্ষীয় ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতেই বৈশ্বিক অগ্রগতি সম্ভব। যুদ্ধ, মানবিক সংকট ও জলবায়ু পরিবর্তনের এই সময়ে জাতিসংঘের প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারই হবে তাঁর নেতৃত্বের প্রধান লক্ষ্য।

বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবকের কাছ থেকে আইসল্যান্ডের ঐতিহ্যবাহী কাঠের হাতুড়ি গ্রহণের পর তিনি তাঁর এক বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তাঁর প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: এমন একটি জাতিসংঘ, যা সবার জন্য কাজ করে।’

খলিলুর রহমান বলেন, বর্তমান বিশ্বের বাস্তবতা ১৯৪৫ সালের মতো নয়। তাই জাতিসংঘকেও ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে হবে এবং এ ক্ষেত্রে নাগরিক সমাজের কণ্ঠস্বরকে আরও গুরুত্ব দিতে হবে।

মহাসচিব গুতেরেস বলেন, বহুপক্ষীয় ব্যবস্থার ওপর আস্থা পুনর্গঠনই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য নিরাপত্তা পরিষদ থেকে আন্তর্জাতিক অর্থব্যবস্থা—সব প্রতিষ্ঠানকেই আরও কার্যকর ও সময়োপযোগী হতে হবে।

এদিকে বিদায়ী সভাপতি আনালেনা বেয়ারবক জাতিসংঘকে ‘অপ্রাসঙ্গিক’ বা ‘ব্যর্থ’ বলে সমালোচনার জবাবে বলেন, সীমাবদ্ধতা থাকলেও বিশ্বের কোনো দেশ জাতিসংঘ ছাড়া আরও ভালো অবস্থায় থাকবে—এমন ধারণার ভিত্তি নেই। ইউনিসেফের শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে শান্তিরক্ষীদের উপস্থিতি পর্যন্ত জাতিসংঘের বিভিন্ন উদ্যোগ কোটি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন এনেছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬ হাজার কোটি টাকা ছাড়াল
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের এসএমই ফান্ড ৫৬ হাজার কোটি টাকা ছাড়াল

৩০ জুলাই ২০২৬
পরীমণির গাড়ি বিতর্কে ভুলের শিকার মাসরুর আরেফিন, নতুন করে আলোচনায় খন্দকার মাসরুর মিতু
অর্থনীতি

পরীমণির গাড়ি বিতর্কে ভুলের শিকার মাসরুর আরেফিন, নতুন করে আলোচনায় খন্দকার মাসরুর মিতু

২৫ আগস্ট ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.