শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

গুলিস্তানে জাসদ কার্যালয়ে অভিযান, ২৮৯ জন আটক

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
in জাতীয়, বাংলাদেশ, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
গুলিস্তানে জাসদ কার্যালয়ে অভিযান, ২৮৯ জন আটক

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮৯ জনকে আটক করেছে পুলিশ। তবে যাচাই-বাছাই শেষে জাসদের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার বিকেল ৩টার দিকে জাসদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে মতিঝিল অঞ্চলের পুলিশ কার্যালয়টিতে অভিযান চালায়। সেখান থেকে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত কয়েকজন সাংবাদিক নেতাকেও আটক করে বিভিন্ন থানায় নেওয়া হয়।

ডিএমপির মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়া রাতে জানান, আটক ২৮৯ জনের পরিচয় যাচাই করা হচ্ছে। যাঁরা জাসদের নেতা-কর্মী হিসেবে শনাক্ত হবেন, তাঁদের ছেড়ে দেওয়া হবে। অন্যদের বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত

এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

অভিযানের কারণ হিসেবে পুলিশ দাবি করেছে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা জাসদ কার্যালয়ে জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগানও শোনা গেছে।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে জাসদ। দলের এক বিবৃতিতে বলা হয়, প্রতিনিধি সভাটি ছিল পূর্বনির্ধারিত এবং ডিএমপি কমিশনার, মতিঝিল জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেই সভার আয়োজন করা হয়েছিল। জাসদের দাবি, দলটি নিষিদ্ধ নয় এবং সভায় অংশগ্রহণকারীরা সবাই জাসদের নেতা-সদস্য।

জাসদের আরও অভিযোগ, সভা চলাকালে যুবদলের কয়েক শ নেতা-কর্মী পুলিশের উপস্থিতিতেই কার্যালয়ে প্রবেশ করে উত্তেজনা সৃষ্টি করেন এবং উপস্থিত ব্যক্তিদের শারীরিকভাবে আঘাত করেন। এরপর পুলিশ পুরো কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের আটক করে পল্টন, শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় নিয়ে যায়। জাসদের ভাষ্য, সভার আড়ালে আওয়ামী লীগের বৈঠক হয়েছে—এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

দলের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যও রয়েছেন। তাঁর দাবি, আবু জাফর সূর্য জাসদের সমর্থক হিসেবে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

কর্মী নিয়োগে বাংলাদেশিদের অগ্রাধিকার দেবে মালয়েশিয়
বাংলাদেশ

কর্মী নিয়োগে বাংলাদেশিদের অগ্রাধিকার দেবে মালয়েশিয়

৫ অক্টোবর ২০২৪
Qouta
বাংলাদেশ

‘কোটা সংস্কার আন্দোলন চলবে, জিম্মি করে প্রত্যাহার করানো হয়েছে’

২৯ জুলাই ২০২৪

সর্বশেষ

মৌ-জাহিদের সংসার

মৌ-জাহিদের সংসার

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

মানুষ ও হাতির নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

নতুন আঙ্গিকে ফিরল ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের ১৪ বই

নতুন আঙ্গিকে ফিরল ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের ১৪ বই

- ইউএসএ বাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মৌ-জাহিদের সংসার

মৌ-জাহিদের সংসার

২৬ সেপ্টেম্বর ২০২৬
এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

এসকেএফের পাঁচ বায়োলজিকস ক্যানসার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে

২৬ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.