জুলকারনাইন শায়ের
সেপ্টেম্বর ২০২০ — শেখ হাসিনাকে প্রস্তাব দেয়া হয় বিলিয়ন ডলার বিনিয়োগের বিপরীতে চট্টগ্রাম পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের কাছে হস্তান্তরের।
হাসিনা প্রশাসন বিষটি বেশ ধীর গতিতে এগিয়ে নিলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ সংক্রান্ত আলোচনা বেগবান হয়, যদিও সেসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যা বর্তমানে সরকার দল — তাঁদের পক্ষ হতে এ বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।![]()
ফেব্রুয়ারি ২০২৬ এ রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকার গতকাল ৮ অক্টোবর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য পরিচালনার জন্যে এই ডিপি ওয়ার্ল্ডের সাথে কনসেশন চুক্তি স্বাক্ষর করে।
সমসাময়িক সময়ে চট্টগ্রাম বন্দরের ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়, আর ঠিক তখন যে দুই ব্যক্তির নাম আমার স্মরণে আসে তাঁরা হলেন — আ্যারন শাভিভ ও এরিক প্রিন্স।![]()
![]()