শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

চলতি অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য সরকারের

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৭ জুলাই ২০২৬
in অর্থনীতি, আন্তর্জাতিক, জাতীয়, নিউইয়র্ক, বাণিজ্য, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র
Reading Time: 1 min read
A A
0
চলতি অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য সরকারের

চলতি অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য সরকারের

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত অর্থবছরের প্রকৃত রপ্তানি আয়ের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রোববার সচিবালয়ে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সম্পর্কিত

বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে, পেছনে কারণ কি ?

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয় করার লক্ষ্য রাখা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন সরকারের ব্যবসাবান্ধব বিভিন্ন উদ্যোগ, ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজীকরণ এবং একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনা অগ্রসর হওয়ায় চলতি অর্থবছরে রপ্তানি খাতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনের আশা করছে সরকার।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে ৬৩ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হলেও বছর শেষে মোট রপ্তানি হয়েছে ৫৫ বিলিয়ন ডলার। এর মধ্যে পণ্য রপ্তানি ছিল ৪৮ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানি ৭ বিলিয়ন ডলার।

মন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে দেশের রপ্তানি খাতে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। তবে চলতি অর্থবছরে সেই পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত এবং উন্নত দেশগুলোতে ভোগ ও চাহিদার প্রবৃদ্ধি কমে যাওয়ার মতো চ্যালেঞ্জ থাকলেও সরকার রপ্তানিমুখী শিল্পকে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে, যা রপ্তানি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি জানান, রপ্তানিকারকদের সহায়তায় সরকার আরও কয়েকটি উদ্যোগ নিতে যাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শেষ হওয়ার আশা রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও শিগগিরই এফটিএ চূড়ান্ত হতে পারে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও চার থেকে পাঁচটি দেশের সঙ্গে এ ধরনের চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর প্রস্তুতিও এগিয়ে চলছে।

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর শুল্ক কাঠামোয় বাস্তবে কোনো নতুন পরিবর্তন হয়নি। আগের মতোই ১০ শতাংশ শুল্ক বহাল রয়েছে। একই ব্যবস্থা শুধু বাংলাদেশের জন্য নয়, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ প্রায় ৬০টি দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে এ কারণে বাংলাদেশের রপ্তানিতে নতুন কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি মনে করেন।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আমাজনে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির সন্ধান
আন্তর্জাতিক

আমাজনে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির সন্ধান

২০ ডিসেম্বর ২০২৪
সবার মতামতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন চায় প্রধান উপদেষ্টা
বাংলাদেশ

সবার মতামতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন চায় প্রধান উপদেষ্টা

১৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে, পেছনে কারণ কি ?

বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে, পেছনে কারণ কি ?

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬
0

0

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬
0

0

বাংলাদেশ উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতাভিত্তিক প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতাভিত্তিক প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে: বাণিজ্যমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬
0

0

গ্রীন ডেল্টার নতুন চেয়ারম্যান কাজী মুস্তাইদ মুরশেদ

গ্রীন ডেল্টার নতুন চেয়ারম্যান কাজী মুস্তাইদ মুরশেদ

- ইউএসএ বাংলা ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে, পেছনে কারণ কি ?

বিদ্যুৎ সংকট বর্তমান সরকারকে চরম বিড়ম্বনায় ফেলেছে, পেছনে কারণ কি ?

১০ সেপ্টেম্বর ২০২৬
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

১০ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.