রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
সঠিক সংবাদের প্রয়াসে
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
সঠিক সংবাদের প্রয়াসে
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ অর্থনীতি

চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংকের

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
৩১ জুলাই ২০২৬
in অর্থনীতি, জাতীয়, বাণিজ্য, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
রফতানি আয় ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা

চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বাংলাদেশ ব্যাংকের

রপ্তানি বাড়ানো, পরিবেশগত মানদণ্ড নিশ্চিত করা এবং বৈশ্বিক বাজারে দেশের চামড়া শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এ স্কিমের মাধ্যমে চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের আধুনিকায়ন, পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে অর্থায়ন করা হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, স্কিমটির লক্ষ্য দেশের চামড়া শিল্পকে টেকসই, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা।

নতুন এ স্কিমের আওতায় কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, আধুনিক যন্ত্রপাতি স্থাপন, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি), স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি), ডাম্পিং ইয়ার্ড এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো নির্মাণে ঋণ দেওয়া হবে। পাশাপাশি লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনের ব্যয়, বিদ্যমান ট্যানারির আধুনিকায়ন এবং চামড়া শিল্পে ব্যবহৃত রাসায়নিক ও অন্যান্য সহায়ক উপকরণের দেশীয় উৎপাদনেও এ তহবিল থেকে অর্থায়নের সুযোগ থাকবে।

সম্পর্কিত

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

স্কিমের আওতায় উদ্যোক্তারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ নিতে পারবেন। অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে। রিভলভিং ভিত্তিতে তিন বছর মেয়াদে তহবিলটি পরিচালিত হবে।

নতুন চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে সর্বোচ্চ সাত বছর মেয়াদি ঋণ দেওয়া হবে, যার মধ্যে দুই বছর গ্রেস পিরিয়ড থাকবে। বিদ্যমান কারখানা আধুনিকায়নের জন্য সর্বোচ্চ চার বছর মেয়াদি ঋণ দেওয়া হবে, যেখানে ছয় মাসের গ্রেস পিরিয়ড থাকবে। কার্যকর মূলধনের ঋণের মেয়াদ হবে এক বছর, যা প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত নবায়ন করা যাবে।

স্কিমের আওতায় নতুন চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানার জন্য সর্বোচ্চ ৩০ কোটি টাকা, নতুন চামড়াজাত পণ্য উৎপাদন অবকাঠামোর জন্য ২০ কোটি টাকা, বিদ্যমান স্থাপনা আধুনিকায়নের জন্য ১০ কোটি টাকা এবং সহায়ক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যকর মূলধনের জন্য সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।

তবে এ অর্থায়নের সঙ্গে কয়েকটি শর্তও যুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থায়ন পাওয়া চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুই বছরের মধ্যে এলডব্লিউজি সনদ অর্জন করতে হবে। একই সময়ের মধ্যে তাদের মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ১০ শতাংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ করতে হবে। পাশাপাশি শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করাও বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সঙ্গে চুক্তির মাধ্যমে এ স্কিমে অংশ নিতে পারবে।

তবে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী খেলাপি ঋণগ্রহীতারা এ তহবিলের সুবিধা পাবেন না। একই উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) বা গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) থেকে ইতোমধ্যে সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোকেও নতুন এ স্কিমের আওতায় অর্থায়ন দেওয়া হবে না।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদ্বার বৈঠক, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
অর্থনীতি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদ্বার বৈঠক, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

৯ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা

১৬ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

এআইয়ের উত্থানে আড়াল হয়ে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্য সংকট

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

যুক্তরাষ্ট্রের শিল্পে বাড়ছে উৎপাদন ব্যয়, মূল্যস্ফীতির নতুন চাপ

- ইউএসএ বাংলা ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

ঈশ্বরদী ইপিজেডে এক বছরে রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার

১৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

শিক্ষা অবহেলিত হলে দেশের অগ্রগতি থেমে যাবে: রিজভী

১৯ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.