বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ আন্তর্জাতিক

টরন্টোর মেয়র পদে আবারও বিজয়ী হয়েছেন অলিভিয়া চাউ

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬
in আন্তর্জাতিক, রাজনীতি
Reading Time: 1 min read
A A
0
টরন্টোর মেয়র পদে আবারও বিজয়ী হয়েছেন অলিভিয়া চাউ

সম্পর্কিত

টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সচিবালয়ে বহিরাগতদের দৌরাত্ম্য: কড়া অ্যাকশনে প্রধানমন্ত্রী

আজ ২৬ অক্টোবর সোমবার অনুষ্ঠিত সিটি নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ব্রাড ব্রাডফোর্ডকে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। নির্বাচনের আগে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেলেও ভোটের ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থাকেন বর্তমান মেয়র।
নির্বাচনের রাতে প্রায় সব ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশের পর অলিভিয়া চাউয়ের পক্ষে প্রায় ৫ লাখ ২৩ হাজার এবং ব্রাড ব্রাডফোর্ডের পক্ষে প্রায় ২ লাখ ৯৭ হাজার ভোট পড়ার তথ্য পাওয়া যায়। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান প্রায় ২ লাখ ২৬ হাজার ভোট। তবে এগুলো নির্বাচনের রাতের প্রাথমিক হিসাব।

২০২৩ সালের জুনে অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথমবার টরন্টোর মেয়র নির্বাচিত হয়েছিলেন অলিভিয়া চাউ। তৎকালীন মেয়র জন টোরির পদত্যাগের পর অনুষ্ঠিত সেই নির্বাচনে তিনি ২ লাখ ৬৯ হাজার ৩৭২ ভোট পেয়ে জয়ী হন। এবারের নির্বাচনের মাধ্যমে প্রথমবার পূর্ণ চার বছরের মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।
এবারের নির্বাচনে অলিভিয়া চাউয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাড ব্রাডফোর্ড। ২০১৮ সাল থেকে বিচেস–ইস্ট ইয়র্কের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করা ব্রাডফোর্ড মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য এবার কাউন্সিলর নির্বাচনে অংশ নেননি।
নির্বাচনী প্রচারণায় নগরীর ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, সম্পত্তি কর, জননিরাপত্তা, আবাসন সংকট এবং গণপরিবহন নিয়ে দুই প্রার্থীর মধ্যে মতপার্থক্য সামনে আসে।
ব্রাডফোর্ড সম্পত্তি কর অপরিবর্তিত রাখা, পুলিশের সংখ্যা বৃদ্ধি এবং সিটি প্রশাসনের ব্যয় পর্যালোচনার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, অলিভিয়া চাউ সাশ্রয়ী আবাসন নির্মাণ, গণপরিবহনের উন্নয়ন এবং নগরীর বিভিন্ন সামাজিক সেবায় বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।

নির্বাচনের শেষদিকে কয়েকটি জনমত জরিপে দুই প্রার্থীর জনপ্রিয়তার ব্যবধান কমে আসায় প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কিন্তু ভোটের ফলাফল সেই আশঙ্কা দূর করে দেয়।
নতুন মেয়াদে অলিভিয়া চাউয়ের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে টরন্টোর আবাসন সংকট, নাগরিক সেবার ব্যয় বৃদ্ধি এবং নগরীর আর্থিক চাপ মোকাবিলা করা। একই সঙ্গে গণপরিবহন, সড়ক অবকাঠামো ও জননিরাপত্তা নিয়েও নতুন প্রশাসনকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

আজই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে ইসরায়েল
আন্তর্জাতিক

আজই যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেবে ইসরায়েল

১৭ জানুয়ারি ২০২৫
বিচার বিলম্ব ও আইনজীবীদের আয় সংকট: প্রধান বিচারপতির কাছে ৫ দফা অভিযোগ
জাতীয়

বিচার বিলম্ব ও আইনজীবীদের আয় সংকট: প্রধান বিচারপতির কাছে ৫ দফা অভিযোগ

৮ সেপ্টেম্বর ২০২৬

সর্বশেষ

টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬
0

0

মাকে হারিয়ে শোকার্ত চিত্রনায়িকা পপি

মাকে হারিয়ে শোকার্ত চিত্রনায়িকা পপি

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬
0

0

টরন্টোর মেয়র পদে আবারও বিজয়ী হয়েছেন অলিভিয়া চাউ

টরন্টোর মেয়র পদে আবারও বিজয়ী হয়েছেন অলিভিয়া চাউ

- ইউএসএ বাংলা ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬
0

0

সচিবালয়ে বহিরাগতদের দৌরাত্ম্য: কড়া অ্যাকশনে প্রধানমন্ত্রী

সচিবালয়ে বহিরাগতদের দৌরাত্ম্য: কড়া অ্যাকশনে প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

২৮ অক্টোবর ২০২৬
মাকে হারিয়ে শোকার্ত চিত্রনায়িকা পপি

মাকে হারিয়ে শোকার্ত চিত্রনায়িকা পপি

২৮ অক্টোবর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.