রবিবার, নভেম্বর ৮, ২০২৬
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
No Result
View All Result
No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য
প্রচ্ছদ জাতীয়

টিসিবির লাইনে অপেক্ষা, দেয়াল ধসে প্রাণ গেল দুজনের

ইউএসএ বাংলা ডেস্ক - ইউএসএ বাংলা ডেস্ক
২৯ জুলাই ২০২৬
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
A A
0
টিসিবির লাইনে অপেক্ষা, দেয়াল ধসে প্রাণ গেল দুজনের

টিসিবির লাইনে অপেক্ষা, দেয়াল ধসে প্রাণ গেল দুজনের

রাজধানীর মিরপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল বেলা দেড়টার দিকে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের একজন নাছিমা বেগম। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকায় বসবাস করতেন। অপর নিহত হাফিজুর রহমান (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকাল থেকেই টিসিবির পণ্য কিনতে কলেজের দেয়ালঘেঁষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন শত শত মানুষ। বেলা দেড়টার দিকে হঠাৎ করেই সীমানা প্রাচীরটি ধসে পড়লে লাইনে দাঁড়িয়ে থাকা নারী-পুরুষের ওপর দেয়ালের ধ্বংসস্তূপ এসে পড়ে। এতে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। কারও মুখমণ্ডল, কারও পা গুরুতরভাবে থেঁতলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাফিজুর রহমানও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সম্পর্কিত

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দেয়াল ধসে দুজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। কী কারণে প্রাচীরটি ধসে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। গতকাল রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আহতদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা হবে না। প্রয়োজনে বাইরে থেকে ওষুধ বা চিকিৎসাসামগ্রী সংগ্রহ করতে হলেও সরকার তার ব্যয় বহন করবে। পাশাপাশি আহতদের স্বজনদের হাতে প্রাথমিক সহায়তা হিসেবে নগদ অর্থও দেওয়া হয়েছে।

শেয়ারTweetPin

সম্পর্কিতপোস্ট

ব্র্যাক ব্যাংকে ডিএসসিসির ফি-ট্যাক্স দেওয়া যাবে
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকে ডিএসসিসির ফি-ট্যাক্স দেওয়া যাবে

৮ সেপ্টেম্বর ২০২৬
আজ থেকে গণপরিবহনে নতুন নিয়ম, সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের বড় পদক্ষেপ
জাতীয়

আজ থেকে গণপরিবহনে নতুন নিয়ম, সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

৩১ জুলাই ২০২৬

সর্বশেষ

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনি পথেই এগোচ্ছি, আবেগের সুযোগ নেই: আইনমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২৬
0

0

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধানমন্ত্রী

- ইউএসএ বাংলা ডেস্ক
৭ নভেম্বর ২০২৬
0

0

usa bangla logoo

সঠিক সংবাদ সবার আগে পেতে ইউ এস এ বাংলার সাথেই থাকুন!
ইউ এস এ বাংলা সারা বিশ্বে বাংলার মুখ!

Follow us on social media:

ইউএসএ বাংলা নিউজ
প্রধান সম্পাদক ও প্রকাশক : জালাল আহমেদ।
সম্পাদক : রাজু আলীম 

  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

বিভাগ

  • English News
  • অন্যান্য
  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • জাতীয়
  • নিউইয়র্ক
  • প্রযুক্তি
  • বাণিজ্য
  • বাংলাদেশ
  • বিনোদন
  • বিশ্ব
  • ভারত
  • মতামত
  • যুক্তরাষ্ট্র
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাফল্য
  • সারাদেশ
  • সাহিত্য
  • সুস্বাস্থ্য

সর্বশেষ

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

মিস ইউনিভার্স বাংলাদেশ হলেন অভিনেত্রী মাহি

৮ নভেম্বর ২০২৬
জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

৮ নভেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • লিখতে চাইলে
  • যোগাযোগ

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • হোম
  • বিশ্ব
  • বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্র
  • নিউইয়র্ক
  • বিশ্ব
  • অর্থনীতি
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • মতামত
  • অন্যান্য

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.